খ্যাতিতে ভীত খুব
চিরদিন পুষেছি বুকে লাঙ্গলের ব্যামো,
আমি এক সুচিহ্ণিত রোপন গ্রামের ছেলে
অরণ্য বাতাসের মতো অবিরত আমি যার
সকল গাছের পাতার তীর্যক কাঁপন হয়ে বাঁচি।
আমার কোন অন্তরঙ্গ বন্ধু আপন নেই
দেন দরবার বারবার ইচ্ছে কিংবা দোষের বশে করে
শূণ্যতে রেখেছি স্থিত শুভ মিত খাতা
আমি তাই সকলের
রাস্তায় বেরুলে খুব অবিশেষ ভীড়ে হই লীন।
আমিও তো অবিশেষ, অখ্যাত করুনা কুজন
রোপন গ্রামের ছেলে, ক্ষেত কৃষি ভুলি নাই
এখনো হাতের কোদাল অক্ষর জমিনে ঠেলেটুলে
স্বপ্ন দেখি নিদারুন
মমতার সেই গ্রামে নিভৃত ঘাসের সকাশে গেঁথে রবো সুতো।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


