হরি বলো রাম
আল্লাহ ঈশ্বর মাবুদ বলো
সকলের এক নাম রে
হরি বলো রাম বলো রে
ধর্ম নামে মানুষ মারা তাহারই বদনাম
হরি বলো রাম......
জন্ম তোমার হয়েছিল মানুষ রুপে ভাই
অতঃপর হয়েছ হিন্দু মুসলমান ঈসাই
স্রস্টার অস্থিত্ব যদি মনে কর এক
কেন তবে বাড়াও বিবেদ নাম নিয়া শতেক
আস্থিক নাস্তিক কাফের মুনি ডান হও কি বাম
তোমারে সৃজিছে যিনি বিচার ও তার কাম রে
হরি বলো রাম
আল্লাহ ঈশ্বর মাবুদ বলো সকলের এক নাম রে
ধর্ম তোমার জানা হলে পড়লে কোরান গীতা
তুমি তো জেনেছ সাধু কে তোমার বিধাতা
তোমার ধর্ম বড় হলে অন্যেরও সমান
ক্ষুদ্র তুমি করছ তোমায় করে ব্যবধান
ইংরেজি ফরাসী উর্দু ডাকিলে বাংলায়
তোমার প্রার্থনা তসবিহ শুনে যে খোদায়
তারে তুমি কেমনে বল কেবল তোমার শ্যামরে
হরি বলো রাম
আল্লাহ ঈশ্বর মাবুদ বলো সকলের এক নাম রে
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


