যদি কেউ কখনো কোন কাপড় উপহার হিসাবে দিত, আম্মা সেটাকে আলমারীতে রেখে দিতেন। ঈদের যত দেরীই থাকুক না কেন, ঈদের জন্যই সেটা জমা থাকত।
আনিকা এবার কিছু ডিজাইনার পোষাক কিনেছে। বেশি কেনেনি কারণ তার বোন বাকিগুলি বিদেশ থেকে পাঠাবে। সে আমার ছোটবেলার 'ঈদ শপিং' এর কথাগুলি কতটা বিশ্বাস করে কে জানে। আনিকাকে অবশ্য বেশি দোষারোপ করা যায় না। যতই সে ডিজাইনার কাপড় চোপড় পরুক না কেন, যদি তাকে এখনো বলা যায় যে টাকা পয়সা বা অন্য কোন কারণে এবার ঈদে কিছু কেনা যাবেনা, সে হেসেই বলবে ' সমস্যা নাই'। ' সমস্যা নাই' কথাটা সে সবসময় ব্যবহার করে। আরো হয়ত জানতে চাইবে যে কি কি খরচ আরো কমানো যায়। সে আসলে খুবই লক্ষ্মী মেয়ে।
ছোটবেলায় একটা কলা বা একটা আম আমরা কখনও আস্ত খাইনি। এতে যে দুঃখ পাবার মত কোন ব্যাপার থাকতে পারে তাও কখনো মনে হয়নি। কেন যেন একটা বদ্ধমূল ধারণা ছিল যে আমরা খুবই সচ্ছল। এখন ভাবলে এত অবাক লাগে। নিশ্চয়ই পৃথিবীটা অন্যরকম ছিল তখন।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




