একজন ধর্ষক যখন ধর্ষণ বা রেপ করে তখন ঐ পুরুষরূপী পশু মানসিক ভাবে একজন খুনির সমপর্যায়ে অবস্থান করে।
যে নারী যৌন উত্তেজক পোশাক পড়ে রাস্তায় চলে প্রকৃত পক্ষে সে একজন মানসিক রুগী। আর এরা খুব কম ক্ষেত্রেই ধর্ষিত হয়েছে বলে জানা যায়। বেশির ভাগ ক্ষেত্রেই দ্যাখা যায় যারা শালীন পোশাক পড়ে আছে তারাও ধর্ষিত হয়।
পোশাক কে যে যারা দুষছেন তারা আসলে এখন ও নিজের চোখ এ টিনের চশমা লাগিয়ে দেখছেন।
সাবর আগে দরকার মানসিক পরিবর্তন
ধর্ষক ও ধর্ষিতার
ধর্ষক কে দৃষ্টান্ত মূলক শাস্তি দিয়ে সকল কে অবগত করতে হবে এর পরিনতি সম্পর্কে।
ধর্ষিতা কে কেউ যেন খারাপ / কুলটা নারী হিসেবে না ভাবে এবং নারীর সামাজিক নিরাপত্তায় সকল কে সচেতন করতে হবে।
বি ঃ দ্র ঃ নারী মানেই উগ্র পোশাকধারী নয় আর সকল পুরুষ ই ধর্ষক নয়।
সবার জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত হোক।
একবার ও ভেবে দেখেছেন কি?
যে নারী ধর্ষিত হল সে যদি আপনার আপন বোন / মা হত ?
আপনার পরিবার এর সামাজিক নিরাপত্তায় আপনি কতটুক সচেতন ?
পুরুষ ঃ কমবেশি সকলেই একজন নারী কে দেখলেই তাকিয়ে দ্যাখে কিন্তু কেউ দ্যাখে সুদৃষ্টি দিয়ে আর কেউ দ্যাখে কুদৃষ্টি নিয়ে।
যারা নারী দের খারাপ দৃষ্টি দিয়ে দ্যাখে তারাই ধর্ষক তারাই পশু।
বিঃ দ্রঃ পুরুষদের বলছি সকল নারী কে আপনার বউ বা ভোগ্য বস্তু ভাববেন না।
একজন পুরুষ ই কক্ষনও বাবা - কক্ষনও স্বামী - কক্ষনও ভাই আবার কক্ষনও একজন ধর্ষক।
'' মানুষ যদি সে না হয় মানুষ , দানব কখন হয় না মানুষ। যদি দানব কখনওবা হয় মানুষ , লজ্জা কি তুমি পাবেনা ??''

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




