somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চির-নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ (ছবি ব্লগ)

০৯ ই মে, ২০১৩ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ঘুম ভাঙতেই দেখি ৭টা টেক্সট আর ১২টা মিস্‌ড কল পড়ে আছে। অনেকদিন পর আবার সেই ছাত্রজীবনের আমেজটা ফিরে ফেলাম যেন। কাজের চাপে বন্ধু-বান্ধবদের সাথে আর উত্তাল আড্ডা দেওয়া হয় না। ঘুরে বেড়ানো হয়না খুব চেনা শহরের রাজপথ-অলিগলি। জীবন ও জীবিকার সন্ধানে কবেই যেন একটা চৌখুপিতে আটকে গেছি...বা বলা যেতে পারে আটকে রেখেছি নিজেকে। তবু মাঝে মাঝে সোনালী চিলের ডানার ঝাঁপটা এসে মুখে লাগে...সম্বিৎ ফিরে পাই।
প্রাত্যহিক ব্যস্ততায় আর মনে রাখা হয়না একসময়ের চোখ বন্ধ করে বলে দেওয়া একান্ত আপন দিবসগুলোকে। যেমন আজ...সায়ন্তন কিংবা দেবলীনার এস.এম.এস. না দেখলে হয়তো জানাই হত না আজ ২৫ শে বৈশাখ। প্রতিবছরের মতো এবারও সেই পরিচিত এস.এম.এস.-গুলো পড়ে মনের ভেতর একটা উৎফুল্ল ভাব তো এসেই গেল...পরক্ষনেই কেমন একটা বিষণ্ণতা বোধ আচ্ছাদিত করে ফেলল। কী হবে আর এসব ভেবে? আমি এখন নামীদামী কর্পোরেট হাউজের মোটা মাইনের চাকুরীজীবী। মনের ভেতর শুধু যান্ত্রব হিসেব নিকেশ। সেখানে এইসব বাউন্ডুলেপনার কোনও স্থান নেই।
অতঃপর সেই জানালাটিকে খোলার চেষ্টা না করে আমার কর্মক্ষেত্রের দিকে যাত্রা। পথে যেতে যেতে কোথাও একটা জরাজীর্ণ পলাশ গাছ দেখতে পেলাম। সেখানে এখনও ছিটেফোঁটা লালের ছোঁয়া। হঠাৎ মনে হল আমিও কি একেবারে মেরে ফেলেছি সব ইচ্ছেগুলোকে। সব পাগলপনা কে? আমাতেও কি এখনও অবশিষ্ট নেই কোনও লাল কিংবা সবুজের চিহ্ন? ফোন করলাম সায়ন্তনকে। বললাম, ৫টায় ঢুকে যাব ঠাকুরবাড়ির চাতালে। দেখা হচ্ছে।
অফিসের যাবতীয় কাজ সেরে বস এর কাছ থেকে ছুটি নিয়ে বেড়িয়ে পড়লাম। ৫টায় মিশে গেলাম একদল চিরনূতনের মাঝে।


জোড়াসাঁকো ঠাকুরবাড়ির চাতালে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।









জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সদরকোঠা। এখানেই কবিগুরু এসে দাঁড়াতেন অবসরে।


ঠাকুরবাড়ি। এখানে থাকতেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।





ট্রামে করে আমাদের বাগবাজার ঘাটের দিকে যাত্রা। কবিগুরু(!)ও কি আমাদের সহযাত্রী? হয়তোবা!


গঙ্গার ওপারে ঢলে পড়ছে সূর্য।





গঙ্গার ঘাটে একসাথে অনেকদিন পর আবার সেই ঘরছাড়া বাউন্ডুলেদের দল।


সন্ধ্যা নামিল ভুবনে।

স্মৃতির খাতায় আরেকটা দিনের স্বাক্ষর রেখে এবারের মতো বিদায় নিল ২৫শে বৈশাখ।
চির নূতনদের বার বার ডাক দিয়ে যায় ২৫ শে বৈশাখ।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৩ রাত ৯:৩০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

×