![]()
হাত ফস্কে উড়ে গ্যাছে সময়
স্তিমিত আলোর কারচুপি রাজপথে
উত্তরণে সেই একই আকাশ
একই আলো – শহর বন্দকি।
তুমি বরং নদী হতে পারতে।
আর আমার হরদম খোলামকুচি।
কতটা শান্ত হতে পারো!
এই যে আমার সাথে আমার সমঝোতা-
ভূমিহীন সেখানে আমি।
তোমার কানের দু’পাশের ঐ এলোচুলের মতই
হতে পারত আমার অহংকার।
বাতানুকূল শপিং মলের যেটুকু বরফ-হাওয়া
নিভিয়ে রাখে উত্তাপ,
সেটুকু ধাক্কাই যথেষ্ট।
ধ্বস নেমে একটা সমুদ্র আজ টোটেনখামেনের মুকুট।
আর কিছু ভীমরুল এখনও অন্ধকার জ্বালিয়ে খোঁজে
আফ্রোদিতি আর সেই বিষফুল।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




