somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউকেবিডিনিউজ এর লন্ডন কার্যালয় পরিদর্শন করলেন স্পিকার এডভোকেট আব্দুল হামিদ

১৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিলেতে বাংলা মিডিয়া প্রসারে ইউকেবিডিনিউজ এর ভূমিকা অনস্বীকার্য। তরুণ মেধাবী সাংবাদিকদের সমন্বয়ে ইউকেবিডিনিউজ স্বতন্ত্রধারা বজায় রেখে কাজ করে যাবে বলে প্রত্যাশা করি। প্রবাসে থেকেও ইউকেবিডিনিউজ এর নিয়মিত সংবাদ আপডেট করা চাট্টিখানি কথা নয়। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে পারলেই এই মিডিয়া শুধু প্রবাসেই নয়, বাংলাদেশেও শীর্ষস্থান দখল করে নিতে পারবে।

গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ইউকেবিডিনিউজ এর লন্ডন কার্যালয় পরিদর্শনকালে স্পিকার এডভোকেট আব্দুল হামিদ খান এ কথা বলেন।


তিনি আরো বলেন, বর্তমান সরকার মিডিয়ার প্রতি খুবই আন্তরিক। ডিজিটাল বাংলাদেশ গঠনে মিডিয়ার সহযোগিতা প্রয়োজন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাংবাদিকদের স্বাধীনতা অবরুদ্ধ করা হয়েছিল, কিন্তু বর্তমানে নির্বিঘ্নে মিডিয়কর্মীরা কাজ করছে।

এসময় স্পিকার এডভোকেট আব্দুল হামিদ কমনওয়েলথ ল কলেজের প্রিন্সিপাল ড. বাহার উদ্দিন চৌধুরীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময়কালে স্পিকাল আব্দুল হামিদ বলেন, প্রবাসীরা যাতে সংসদের অধিবেশন সরাসরি দেখতে পারে সেজন্য শীঘ্রই একটি টিভি চ্যানেল চালু করা হবে। আর এর সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হবে সংসদ ভবন থেকে। অধিবেশন ছাড়া বাকি সময়ে বিনোদন এবং শিক্ষা বিষয়ক অনুষ্ঠান প্রচার করা হবে।


তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিকদের সংসদ অধিবেশনের সংবাদ কাভারেজ এর জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হতো। বর্তমান সরকার আসার পর সংসদে মিডিয়া সেন্টার চালু করে দিই, যেখানে ইন্টারনেটসহ সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে।

পরিদর্শনকালে তিনি ইউকেবিডিনিউজ সম্পাদক সোয়েব কবীর ইউকেবিডিনিউজ এর সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে স্পিকার আব্দুল হামিদকে বিস্তাতির জানান এবং সে সময়ে স্পিকার নিজেই একটি সংবাদ আপডেট করেন। ইউকেবিডিনিউজ এর কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন ইউকেবিডিনিউজ এর এম এস কে সরকার, হেফাজুল করিম রকিব, মাহবুব হাসান জুয়েল, আবুল কাশেম, শহিদুল ইসলাম তারেক।

উল্লেখ্য, ইউকেবিডিনিউজ লন্ডন থেকে প্রকাশিত প্রথম অনলাইন বাংলা দৈনিক সংবাদপত্র। এটি শুধু বৃটেনেই নয়, পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নিউজ সাইট। বর্তমানে এর প্রতিদিন গড়ে ৩০০০০ পাঠক নিয়মিত এটি পড়ে থাকেন। ইউকেবিডিনিউজ এর ওয়েবসাইট হলো : http://www.ukbdnews.com
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×