somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প, শশাংকের একটি দুপুর।

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি ব্যাপার বলতো ? চোখের ভাঁজে লাল কালির দাগ . উস্ক খুস্ক চুলে শ্যাম্পু দাওনি বোধয়। তোমার পিতা কন্ডিশনার কিনে দেয়নি? গালে কেমন জানি শ্যাওলা জমে গেছে। ম্লান হেসে প্রশ্ন করে গাঁজায় দম দেয়া শশাংক। রোমানা তখনও ওড়না চাপা দিয়ে বুক ঢাকছিল।কি যেন, কেন যেন নিস্পলক নিরর্থক চেয়ে থাকে শশাংক । গাঁজার শেষ টান দিয়ে আলপিন লিভ চকলেট মুখে দেয়।এমন সময় রোমানা ভ্যানিটি ব্যাগ থেকে ডেইরি মিল্ক বাড়িয়ে দেয় শশাংকের দিকে। আহা লাগবেনা। গাঁজার সাথে আলপিন লিভই যথেষ্ট। ডেইরি মিল্ক নেশার অপমান করে।

লাল টকটকে চোখে দগ্ধ হয়ে বুজে থাকে অনেকক্ষন শশাংক। তারপর আবার চোখ মেলে দেখে রোমানা তখনও চেয়ে আছে। একি ঝামেলা ! মেয়েটি কথা বলে না কেন? আজ ছুটির দিন, সাড়া দিন অর্ধ ভোজন আর ঘরে বসে একাকি শুকিয়ে পরার দিন।শশাংক মনে মনে চেয়েছিল একাই থাকবে আজ সাড়াদিন, একাই তার ভালো লাগে।এর মধ্যে সকাল ফুরাতে, ফুরাতে হাজির রোমানা। হাতে শাহবাগীয় গোলাপ, সদ্য প্রয়াত ফাষ্ট ফুড বার্গারের গন্ধ, সাথে 'আসা গিক কেন্ডালা আর জন পেমবার্টন' এর কোকা কোলা; এ এক আজব জিনিষ। সব কিছুতেই মানায়। পানি অথচ পানি নয়।

রোমানা শশাংকের ছাত্রী,যদিও বয়সে প্রায় সমান তারা। কম্পিউটার এর নতুন কি যেন পাইথন এসেছে বাজারে তাই শিখতে আসা রোমানার। কিন্তু তা হলে শশাংকের ইনিষ্টিটিউটইতো রয়েছে বাবা। ছুটির দিনে এইসব ছাত্রীদের আদিখ্যাতা ভালো লাগেনা। আসলে মেয়ে জাতটা দূর থেকেই সুন্দর কাছে আসলেই নর্দমার গন্ধ লাগে শশাংকের।

কি ব্যাপার রোমানা কিছু বলছ না যে? তোমাকে আমার ফ্ল্যাটের ঠিকানা কে দিল? নিশ্চুপ; ঠিক আছে বলোনা। ওকে তুমি যখন আসলে তাহলে চুপ চাপ বসে কেন? শোন রোমানা আমি বাসায় কাউকে এলাউ করিনা , পড়ানো তো বহুত দূর কি বাত। এ আমার ছুটির দিন, নিজের একান্ত আস্তানা।তুমি জান আমি দশ বছর আমার বাড়ীতে যাইনা। ধর্মবতার বলতে তোমরা যাকে জান সে আমি গাঁজা খাই। ড্রাগ নিতে আমার ভালো লাগে। সামজিক নিশেধ সত্বেও নিতান্ত অপারগ হয়ে তোমার সামনে শিব শংকর খেলাম। এ নিয়ে বাইরে বলতে পার কিস্সু হবেনা। আই ডোন্ট কেয়ার। গাঁজা খেলে মানুষ এমনিই বেশি কথা বলে। কি বলবে বল আর না হয় যাও, আমার সামনে থেকে যাও , দূর হও। স্যারি টু স্যা ড্যাট। বসে রইলে যে । ওকে কবিতা শোন এর পর যে জাহান্নাম থেকে এসেছ সেখানেই ফিরে যাও .. কবিতাটি বনপ্র ন্ধুব থনা নামক এক ভুটিয়ার কবিতা.. তাহলে শোন......

যেখানে ছুঁয়ে যায় দু দুটি যুগের মধ্যখান,
সেখানে বেঁকে বসে ঈশ্বরী দানবী,
হুংকার আর কামনা বলে ওঠে
একি ছিল উদভ্রান্ত জননী?

বেঁচে থাকার মাঝে আরেক মৃতু্
লাল মাটিতে দাফন হবে শরীর
একটু একটু করে খুবলে খাবে মাটির দানব
অংগ যখন বস্রহীন পরবর্তী প্রজন্ম নির্বাসন

জন্ম আর জন্মতিথী কাঁদছে সেদিন
লুকিয়ে ছিল আমার ঘরে আমার প্রাগকথন,
লুকিয়েই ছিল আমার জীবাশ্ব, শুক্রানু
কবিরাজের বালাই সার, ভালবাসা জীবন্ত।


অপলক দৃষ্টি থেকে রোমানা নিজেকে ফিরিয়ে নেয়। চোখে তখন অন্য চোখ, কামনার চোখ। এ চোখ শশাংকের জানা আছে। সোজা বাংলায় রসময় গুপ্তের কামুক চোখ। মেয়েদের কামুক চোখ সাংঘাতিক। এটা শশাংক বোঝে। শশাংক গাঁজা খোর হতে পারে কিন্তু চরিত্রহীন লম্পট না।

রোমানা ঐতিহাসিক কেদারা থেকে বিছানায় বসে। জোর করে ঠেলে দেয় শশাংককে। হাত ধরে যেন কোন কাল বেলা, এর পর আচানক বলে ভাইয়া তুমি তো হাত দেখতে জান তাইনা। তুমি আমার হাত দেখে বল আমার ভাবিষ্যত কি ? এখন থেকে পরবর্তী ভবিষ্যত?

গগনে গরজে শশাংক বলে ওঠে দেখ রোমানা আমি কাওসার আহমেদ চৌধুরী নই যে ভবিষ্যাত বলব।তোমার ওড়না ঠিক কর, ডান স্তন দেখা যাচ্ছে।বেয়াদবী আমি পছন্দ করিনা। রোমানা বিক্ষুব্ধ চোখে চেয়ে থাকে । ওড়না ছুড়ে দেয় মাটিতে । নিজেকে পিশতে থাকে শশাংকের মাঝে। ঘুর্নিঝড়, টর্নেডো চলতে থাকে, চিতকার করে বলতে থাকে রোমানা এই পৃথিবীতে চরিত্রবানের স্থান নেই। আমি বানাবো শশাংক তোমাকে আমার মত করে।তারপর স্বাধীনতা আটকে যায় বোধহীন স্বাধীনতায়। রোমানা আচমকা খুঁজে পায় পৃথিবীতে পুরষ আর নারী ছাড়া শশাংকরাও থাকে, এ যে অন্য মানুষ!




গল্পটি তার জন্য যে একদিন প্রতিদিনের রোজগারের জন্য দাঁড়িয়ে থাকতো শান্তিনাগর ওভার ব্রিজে. আমাকে ভাইয়া বলে ডেকেছিল , আপনাদের ভাষায় সে হিজড়া.....

ছবি: pj lynch gallery থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×