somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর
হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

শাহবাগ, একান্ত ব্যক্তিগত ..

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সান্ধ্য ঘণ্টায় এখনো চুমুর গন্ধ,
বিপাকীয় ক্রিয়ায় যদিও প্রস্তুতির মূল্য ওভার ড্রাফট;
ডেবিট কার্ডের আফিমে অবৈতনিক শীতল দীর্ঘশ্বাস,
পেশাদার অন্ধ সম্পর্ক সময় উজান নীলকণ্ঠ জলদাস।

জীবন ভাসে নদীর মতন, পাখির মতন,
সুর আর কলিজায় স্নাত রাত, সোমরস টনটন,
চোখে ভাসমান বহু-দঙ্গল, আক্কেল গুড়ুম অপরিপক্ব;
লুপ্ত শহর শাহবাগ পোড়ামুখী শ্লোক জিন্দাবাদ
নিঝুম অবাক উসখুস পুচ্ছ, হাড়কালি নির্বাক ।

বাজে বাজে সেঁতার বাজে জলতরঙ্গ হাহাকার,
শব্দ হোক শব্দ আজন্ম শব্দ, ব্যর্থ সুর নির্বিকার,
শ্বাপদ জন গোষ্ঠীতে প্রেম হল ধ্যান;
কখন যে উচ্ছলে পরে বিষাক্রান্ত বর্তমান!

একে একে শুষে স্থাবর অস্থাবর ভবিষ্যৎ,
সন্ধানের পর সন্ধান, গভীর থেকে গভীরে,
হাতড়ায় শরীর হাতড়ায় আবক্ষ আর্তনাদ,
জমিনে তখন লাল শাড়ি
ওড়ে ওড়ে ভাঁজে ভাঁজে।

শাহবাগে এখনো রতি, আঁকিবুঁকি,
বহেড়ার আগুনে নাছোড়বান্দা আগাছা,
সাত সমুদ্রের এই অহি-সংগিন অন্তর্জল হিংসা,
জ্বরের আরামে অদৃশ্য প্রেম জলাতঙ্ক জিঘাংসা।

তবু আজ ভিজতে ইচ্ছে করছে তনুশ্রী,
তবুও আজ ভেজাতে ইচ্ছে করছে আলাপী,
তবুও আজ অনামিকা সেক্সোফোনে ক্রমাগত,
তবুও আজ ভালবাসায় শাহবাগ, একান্ত ব্যক্তিগত ..


___________________________________________
অতঃপর: ভালবাসার আকালে শাহবাগে, সেক্সোফোন আর বাজেনা।

ছবি: media.salon.com

পূর্ব রাজাবাজার, কবরস্থানের অলিগলি,
রাত জাগা ২:১০. আট নয় দুই হাজার পনের।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৫
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×