
কাগজের কবিতায় এখন বাইনারী ডেসিম্যালের আস্তরণ
ডিজিটাল প্রসবে দুয়ার কোথায় মুক্তি খোজে সন্তরণ।
রবার্ট দয়াল রিপ্পি হেন্গার লেনে আছে কিনা জানিনা
এ অবস্থায় থাকলে হয়তো পথ্যের কোন অভাব হতনা
ভ্রান্ত প্রসব বেদনায় কম্পমান প্রকৃতি আবারো
অন্যরকম আবহে চলে পিচ-ঢালা পথে যেখানে
হাপিত্তাশের দল পুনরায় বসে থুথু ছিটায় চুমুর গন্ধে
আংশিক কুলি না করা চোয়ালে আর কীইবা আছে
আজ বড় পা চাটার দিন কুকুরের লালায় আগুন ফোটার দিন
হোকনা ডাস্টবিন লাস্যময়ীর স্পাম আটা মধ্য গোপন সিন!
লিখতে লিখতে পথের কাঙ্গাল প্রসব আস্ফালন আর দগ্ধ নস্ট মরফিন
খিচুনি উঠছে আতুর ঘরে ফেনা উঠছে ফেনিল সাগরে বেসামাল সুদিন!!!!
কবর স্থানের গলি...... ঢাকা...মধ্য রাত.... ১০/০৫/১৭
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৭ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



