somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জল হয়ে ভেসে বেড়াবো

২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চারদিকে প্লাবন বয়ে যায় শ্রাবণের পরিপক্ব যৌবনে,
তাই অম্লান বদনে ভাসিয়ে নিয়ে যাও আমাকে ;
পৃথিবীর সব দেশে মহাদেশে এমনকি কোনা উপ-কোনায়,
হোক সে যাই হোক আমি যেতে চাই আবারও
বৃন্দাবন, সারাক্কি, জয় নগর, এম জি রোড ।

সিঙ্গাপুরের বালার রেস্তোরায় সন্তোষকে দেখবো আবার,
যে কিনা উড়ে এসে সুখের লাগি রাঁধতে থাকে একনাগাড়ে;
জল আর ঘাম এক হয়ে স্যাঁতস্যাঁতে শরীরে রাঁধে আর কাঁদে।
আমি যেতে চাই আবারো মনের বিক্রিয়ার কাতং হোস্টেল, ফুডকোর্ট,
কবি রানায় আরো কিছু মাতাল সন্ধ্যা কাটাবো কাশবার বারকোড,
যে মালয় বৃদ্ধ ক্ষুধার্ত যুবককে দু টুকরো স্যান্ডউইচ দিয়েছিল যাব তার কাছে,
নাতালি বৃদ্ধা সান বয় ডেকেছিল একদিন ,
নাতালি মৃত আজ মহাকালে।
তবুও জল হয়ে ভেজাতে চাই তাঁর সবুজ কবর, আশপাশ আবার কাঁদুক
এবং কাঁদুক অনাহুত যে জীবন কাটিয়েছিল তার অভিশাপে সিংগাপুর।

জল হয়ে যাব আবার সোজা কাঁঠাল বাগান ঢালে অন্ধ গলিতে,
ফিরে দেখতে চাই ৬ ফুট বাই ৬ ফুট ঘরে স্মৃতি ধুলো এলোমেলো,
ধরতে চাই প্রতিটি সময় পা হারানো হালিমের দীর্ঘশ্বাস,
খালাম্মার আকণ্ঠ বেঁচে থাকার লড়াই অথবা মৃত্যুর।
তারপর সারাদিন ধানমন্ডি আট-নাম্বার রাস্তায় রক্তকরবীর রাজা উড়ানো
হৃদয়ে থাকবে নন্দিনীর ভাঙ্গা কঙ্কণ আমি জল হয়ে ভাসবো আবার;
দেখতে চাই শুরুটা শুরু ছিল কিনা, ভুল গুলো ভুল ছিলনা।
অপেক্ষার পালাবদলে পেতে চাই প্রতিটি নি:শ্বাসে মাদকতায়,
আমি চাই জলের তোরে মৃত্যু হোক সমস্ত জাগতিক অস্থিরতার,
আমি চাই মৃত্যুর মিছিল ঠেলে সবার সামনে থাকুক,
আমি চাই শবদাহের সাথে জেগে উঠুক স্বপ্ন প্রেত্মারা।

এভাবেই চাইতে চাইতে হয়তো বাস্তব ধরা দেবে,
গভীর ভাবে দমাদম শব্দ করে দাঁড়াবে বর্তমান,
প্রতিধ্বনিত হবে অবস্থান নতুন নাম করন জীবন,
আকালের মাকাল ফল পচে যাবে হবে উর্বর জমিন,
জমিনে হবে সদ্য জন্ম ফল বেহেস্তের ফল,
পৃথিবীর সমস্ত মৃত স্বপ্নেরা গন্ধে গন্ধে নাচবে,
তাদের হৃদয়ের অক্সিজেন বেড়ে যাবে,
অশরীরী মস্তিষ্ক বলবে ডান কোটরের কথা।

আবেদন করবে চিৎকার এবং আন্দোলন চলবে,
আমরণ অনশনে ঈশ্বরের দরজায় কড়া নাড়বে
ঠক ঠক ঠক তারপর দাম দাম দমাদম,
সদর দরজা খুলে যাবে ঈশ্বর শুনবেন কথা।

ঘোষিত হবে সংবিধান সংশোধিত হবে
আজ থেকে সকল স্বপ্নেরা বেঁচে উঠবে,
সকল স্বপ্নের বাস্তবায়ন এখন থেকেই হবে,;
আর আমি জল হয়ে ভেসে বেড়াবো ,
পৃথিবীর সব দেশে মহাদেশে এমনকি কোনা উপ-কোনায়।

________________________________________________________
অতপর: ইচ্ছেরা ডানা মেলে..... ২ ভাদ্র ১৪২৬ বাংলা..ভ্রান্ত সময়. হাতিরঝিল লিংক রোড......
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×