
চলে যাবেন স্যার যান, কোন টেনশন নাই,
মনখারাপের কোন ব্যাপার নাই,
চোখ ছলছলানির কোন দরকার নাই,
চলে যান স্যার ইমোশান নাই।
ভুলে যাবেন স্যার যান ,
শুধু মনের কোনে একটুখানি জায়গা রাখবেন;
রাস্তা দিয়ে হেটে যেতে একটু হাত নাড়াবেন,
দুর থেকে না হোক পাশ দিয়ে অন্তত,
সালাম দেবার বা সম্ভাষণের দরকার নাই;
একটু হাসলেই হবে ,
চোখের কোনে হালকা ঝিলিক থাকলেই চলবে;
মারুতিতে যদি থাকেন কাদা না ছুড়ে একটু আস্তে চালালেই হবে,
চলে যাবেন স্যার যান, দু:খ নাই।
সামাজিক অনুষ্ঠানে নিমন্তনের দরকার নাই
শুধু ফেসবুকে হালকা ছবি দিলেই চলবে
লক না করে লাইক কিংবা কমেন্টের অনুমতি দিলেই হবে
মেসেজ না হয় নাই বা দিলাম স্যার
ভুলে যাবেন যান স্যার, চলে গেলে যান স্যার
কিছু ভুলে গেলেও কিছুটা নিউরন রেখে দিন একটু
স্মৃতির কোনে রেখে-দিন সেই সকাল বেলার ব্রেকফাস্ট ,
এই অপার্থিব জগতে কিই বা থাকতে পারে..............
বিদ্র: প্রিয় স্যাররা ভালো থাকবেন।
১৪২৬ সালের কোন একসময়। সিটি ক্যাম্পাস , সিটি ইউনিভার্সিটি
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


