somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের কাঠগড়ায় মাহমুদুর রহমান!

১৩ ই জুলাই, ২০১০ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতারণার দায়ে আমার দেশ পত্রিকা বন্ধের কারণে এবং মিথ্যা ও বানোয়াট খবর প্রচারের অভিযোগে একাধিক মামলায় অভিযুক্ত মাহমুদুর রহমানকে যারা রাতারাতি জিরো থেকে হিরো বানাবার প্রয়াস চালাচ্ছেন তাদের অবহিত করার জন্য ইতিহাসের পাতা থেকে কিছু সংবাদ তথ্য এখানে উল্লেখ করলাম:

জোট সরকারের আমলে মাহমুদুর রহমানের নিয়োগ ছিল অবৈধ
উপদেষ্টা হিসেবে মাহমুদুর রহমানের নিয়োগ ছিল অবৈধ ও অসাংবিধানিক। তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল ছাড়া সংবিধানে এবং দেশের কোন আইনে উপদেষ্টার কোন পদ নেই, নেই নিয়োগেরও কোন বিধান। অথচ বর্তমানে ৪ জন উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। তারা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও ভোগ করছেন।
সূত্র: ইত্তেফাক -জুলাই ০৬, ২০০৫

জোট সরকার তথা জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের ব্যর্থতার কিছু সংবাদ শিরোনাম:
গ্যাস সরবরাহ বিপর্যস্ত
দেশজুড়ে শুরু হওয়া দৈনিক ১০ কোটি ঘনফুট গ্যাস ঘাটতির মুখে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস রেশনিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০০৭ সালের শেষ নাগাদ পর্যন্ত এভাবে রেশনিংয়ের মাধ্যমে সংকটময় পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলবে।
Ittefaq - October 13, 2005

জ্বালানি সংকট সমাধানের দাবিতে বিভিন্ন স্থানে সভা সমাবেশ বিক্ষোভ
সারাদেশে জ্বালানি তেল সঙ্কট অব্যাহত রয়েছে। সঙ্কট আশু সমাধানের দাবিতে গতকাল মঙ্গলবার যশোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বগুড়ার সান্তাহার শহরে জ্বালানি তেল পরিবেশক সমিতি গতকাল সভা, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে। সমিতি সান্তাহারে রেলওয়ে হেড লোড জ্বালানি ডিপো পুনরায় চালুর দাবি জানিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শত শত কৃষক গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিস্তারিত: Ittefaq - February 1, 2006

সংবাদপত্রের বিরুদ্ধে মাহমুদুর রহমানের হুমকি
সারাদেশে জ্বালানি তেল সঙ্কটের খবরের প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান বলেন:
"তেল সংকট নিয়ে মিডিয়ার অপপ্রচার রাষ্ট্রবিরোধী"
বিস্তারিত: Ittefaq - February 23, 2006

মাহমুদুর রহমান এমন একজন ব্যক্তি যিনি তার সমালোচনা করার দায়ে রেহমান সোবহানসহ পাচঁ জনের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস! আজ মাহমুদুর রহমান নিজেই একই পরিস্থিতির স্বীকার।
মাহমুদুর রহমানের সমালোচনা করার দায়ে রেহমান সোবহানসহ পাচঁ জনের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা

সরকারের জ্বালানি উপদেষ্টা এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমানের দায়ের করা এক মামলায় সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের সদস্যসহ মোট ৫ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।মাহমুদুর রহমান গতকাল বুধবার দুপুরে ঢাকার সিএমএম কোর্টে হাজির হয়ে দণ্ডবিধি ৪৯৯/৫০০ ধারা অনুসারে এ মামলা দায়ের করেন। সরকারীভাবে নয়, ব্যক্তিগতভাবে তিনি এ মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় সৈয়দ মঞ্জুর এলাহীকে। অন্যরা হলেন ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য, ডঃ এম সাইদুজ্জামান, রেহমান সোবহান এবং লায়লা কবীর। গতকালই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। মামলার ঘটনার বিবরণে বলা হয়, “গত ৮ আগস্ট সিপিডি কার্যালয়ে আসামিগণ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে বাদীর বিরুদ্ধে মানহানিকর, অসম্মানজনক, কুরুচিপূর্ণ, অসৌজন্যমূলক, বিভ্রান্তিমূলক ও ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন মন্তব্য ও বক্তব্য পরিবেশন করেছেন।
সূত্র: ইত্তেফাক, আগস্ট ১০, ২০০৬

সরকারি আমলাদের নিয়ে মাহমুদুর রহমানের উত্তরা ষড়যন্ত্রের কথা জাতি এখনো ভুলে নাই!


মাহামুদুর রহমানের সাথে হিজবুত তাহবিরের সম্পর্ক থাকার সম্ভবনাও নাকোচ করে দেওয়া যায না!


যাই হোক, মাহমুদুর রহমানের এসব ঘটনায় আজ বড় বেশি মনে পড়ছে জোট সরকারের আমলে মিথ্যা অভিযোগে মুনতাসীর মামুন, মহিউদ্দিন আলমগীর, শাহরিয়ার কবিরসহ আরো অনেকের বিরুদ্ধে মামলা ও নির্যাতনের কথা। ইতিহাসের শিক্ষা আমরা গ্রহন করি না, তবে পল্টিবাজ, টাউট ও লম্পট রাজনীতিকদের চেনার জন্য আমাদেরকে ইতিহাস-সচেতন হতে হবে। অন্যথায় সময়ের সুযোগে মীর জাফর এসে সিরাজদ্দৌল্লার পার্ট করবে। সংবাদপত্র ও সকল মিডিয়ার মত-প্রকাশের স্বাধীনতা অবশ্যই কাম্য, তবে মত-প্রকাশের স্বাধীনতার অপপ্রয়োগ করে কোন টাউট-ধান্ধাবাজের জিরো থেকে হিরো হওয়ার অপচেষ্টা সমর্থন করি না।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ রাত ১১:৩৮
২৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×