somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামের পটিয়ায় দেশের প্রথম ঘৃণাস্তম্ভ

০৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ স্বাধীন হয়েছে আজ ৪০ বছর। এই ৪০ বছরে বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা জনতার কাছ থেকে দাবি উঠেছিল-শহীদ মিনার-স্মৃতি সৌধের পাশাপাশি ঘৃণাস্তম্ভ নির্মাণের। দেশের মানুষ শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি যুদ্ধাপরাধী-রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শন করবে। কিন্তু এতদিন সেই দাবি-শুধু দাবিই থেকেছিল। এবার সত্যি সত্যিই দেশে প্রথমবারের মতো চট্টগ্রামের পটিয়ায় নির্মিত হয়েছে ঘৃণাস্তম্ভ। শুধু ঘৃণাস্তম্ভ নয়-পাশাপাশি নির্মাণ করা হয়েছে একটি স্মৃতি সৌধও। পটিয়া উপজেলার সামনে স্থানীয় এমপি শামসুল হক চৌধুরীর অর্থায়নে নির্মিত হয়েছে এ ঘৃণাস্তম্ভটি। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। গতকাল শামসুল হক চৌধুরী এমপির কাছে ঘৃণাস্তম্ভ নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি দৈনিক আজাদীকে জানান, স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত রাজাকার, আলবদর, আলশামসদের প্রতি ঘৃণা প্রকাশ করতেই তৈরি করা হয়েছে এ ঘৃণাস্তম্ভটি। বিভিন্ন জাতীয় দিবসে (বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতীয় শোক দিবসে) এখানে থুতু ও জুতা নিক্ষেপের মাধ্যমে ঘৃণা প্রকাশ করা হবে। পাশাপাশি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবে। মূলত তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতেই আমি এই উদ্যোগ নিয়েছি। এটি এখন উদ্বোধনের অপেক্ষায়। জানা গেছে, আগামী ২ মাসের মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) তাজুল ইসলাম ঘৃণাস্তম্ভটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। গত দুই মাস আগে এই ঘৃণাস্তম্ভ এবং স্মৃতি সৌধ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বর্তমানে ঘৃণাস্তম্ভের কাজ শেষ। স্মৃতি সৌধের কাজ শেষ পর্যায়ে।
সূত্র: দৈনিক আজাদী ৭ এপ্রিল, ২০১২
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪০
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×