somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ভাষার গোড়াপত্তন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের জন্ম লগ্ন থেকেই ভাষার অস্তিত্ব আবিষ্কার করা যায়। বিশ্বের যাবতীয় ভাষার উৎপত্তি হয়েছে যে কয়েকটি মূল ভাষা থেকে তাদের মধ্যে ইন্দো-ইউরোপীয় বা হিন্দ–ইউরোপায়ন বা আদি আর্য ভাষাগোষ্ঠী অন্যতম। আনুমানিক খ্রীষ্টপূর্ব ৫০০০ বছর পূর্বে মধ্য এশিয়ায় এ ভাষা গোষ্ঠীর উদ্ভব হয়েছিল বলে ধারণা করা হয়।এই মূল ভাষা গোষ্ঠীর দুটি বিভাগ ছিল একটি কেন্তুম আর অপরটি শতম। কেন্তুম বিভাগের সাথে বাংলা ভাষার কোন প্রত্যক্ষ যোগাযোগ নেই। তবে শতম থেকে উৎপন্ন ‘আর্য’ শাখার ‘প্রাচীন ভারতীয় আর্য’ উপশাখা থেকে বাংলা ভাষার জন্ম। মধ্য এশিয়া অঞ্চল থেকে এক্ টি দল পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর এক দল ভারতে প্রবেশ করে। তাদের ভাষা ‘আর্য ভাষা’ রূপে পরিচিত ছিল। আনুমানিক ১৫০০ খ্রীষ্টপূর্বাব্দ থেকেই আর্যরা ভারতবর্ষে আসতে শুরু করে। তারা ছিল বৈদিক ভাষা ও দেব-বন্দনা মূলক সাহিত্যিক ভাষার ধারক।কালক্রমে এ ভাষা অনার্য ভাষা গোষ্ঠীর সাথে মিশ্রণের ফলে ভৌগোলিক নানা প্রভাবে ভিন্নরূপ পরিগ্রহ করে। এ অবস্থায় আর্যদের বৈদিক ভাষায় সংস্কার প্রয়োজন হয়ে পড়ে। ৮ম শতক থেকে এ প্রচেষ্টা চলে। আর ‘পানিনী’ নামক বৈয়াকরণিক ‘অষ্টাধ্যায়ী’ ব্যাকরন গ্রন্থে এ ভাষার নিয়ম-নীতি রূপদান করার চেষ্টা করেন। সংস্কারজাত এ নতুন ভাষা হল ‘সংস্কত’। তবে এ ভাষা তথাকথিত অভিজাত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণ লোকের মুখের ভাষা তো আর শাসন করা যায়নি। এসব ভাষা কে বলা হয় ‘আদিম প্রাকৃত’ বা মধ্য ভারতীয় আর্য ভাষা। এ ভাষা গুলোতে সাধারণ মানুষেরা কথা বলত। বেদ রচিত হয় আর্য ভাষায়, তাই এ ভাষাকে বৈদিক ভাষাও বলে।সময়কাল ১২০০ থেকে ৮০০ খ্রীষ্টপূর্বাব্দ। যে ভাষাটি সাধারন মানুষের ভাষা রূপে পরিণত হয় সেই ভাষার কয়েকটি রূপের মধ্যে একটি প্রাচীন প্রাচ্য। প্রাচীন প্রাচ্য থেকে মূল ভাষাটি ক্রমশ অগ্রসর হয়ে বাংলার দিকে চলে আসে। এই যুগে পশ্চিম থেকে আগত আর্য জাতির সাথে কোল জাতির সংস্রব ঘটে। বাংলার আদিম অধিবাসী কোল জাতি আর্য ভাষা ও সংস্কৃতি গ্রহন করে।বাঙ্গালী কোল জাতির ভাষা এবং আর্য ভাষা উভয়ের সংমিশ্রণে বাংলা ভাষার গোড়াপত্তন হয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×