somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চালু হলো তথ্যপ্রযুক্তি বিষয়ক অনলাইন ভিডিও পোর্টাল

১০ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৭ আগস্ট রাজধানীর আলীগড় হাউজ অডিটরিয়ামে উদ্বোধন করা হলো দেশের প্রথম অনলাইন তথ্যপ্রযুক্তিবিষয়ক নিউজ পোর্টাল টেকজুম২৪ ডটকমের ভিডিও পোর্টাল দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল আনুষ্ঠানিকভাবে এই ভিডিও পোর্টালের উদ্বোধন করেন। টেকজুম২৪ ডটকমের উপদেষ্টা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, সার্ক কার্ডিয়াক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রফেসর ড. এন এ কামরুল আহসান, বাংলাদেশ কাস্টামসের যুগ্ম কমিশনার ইসমাঈল হোসেন সিরাজী। টেকজুম২৪ ডটকমের সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেকজুম২৪ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াশিকুর রহমান। বিশেষ অতিথি মাহমুদ আল ফয়সাল বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নে টেকজুমের এ উদ্যোগ দেশের তথ্যপ্রযুক্তি উন্নয়নে মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। তিনি ওয়েবভিত্তিক কার্যক্রম একটি কমন প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান। এক্ষেত্রে সরকারের সহযোগিতার ওপর জোর দেন।
বিশেষ অতিথি সোহরাব হাসান বলেন, তথ্যপ্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিয়েছে। তথ্যপ্রযুক্তির কল্যাণে বিশ্বের যেকোন স্থানের মানুষের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করতে পারছি। তথ্যপ্রযুক্তিকে মানুষের কল্যাণে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয় সঠিকভাবে তুলে ধরতে হবে।
সার্ক কার্ডিয়াক অ্যাসোসিয়েশনের সহসভাপতি প্রফেসর ড. এন এ কামরুল আহসান বলেন, তথ্যপ্রযুক্তি এবং ওয়েবভিত্তিক বিভিন্ন কার্যক্রমে গ্রামীণ মানুষের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে টেকজুম২৪ ডটকমকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশ কাস্টামসের যুগ্ম কমিশনার ইসমাঈল হোসেন সিরাজী বলেন, প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তি আসছে; এসব তথ্যপ্রযুক্তি পণ্য এবং ব্যবহার সম্পর্কে ধারণা না থাকায় বিভিন্ন বিভাগের কার্যক্রমেও নানা সময়ে সমস্যার সৃষ্টি হয়। তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতনতার পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে প্রচারণাও চালাতে হবে। তবেই বিদেশ থেকে আইটি সামগ্রি আনার জটিলতা কমে যাবে।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, গ্রামীণ মানুষকে তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে না পারলে তথ্যপ্রযুক্তিতে সার্বিকভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। এই আয়োজনের মাধ্যমে দেশের মানুষের সামান্যতম কাজে আসলেও আজকের এই উদ্যোগ সফল হবে। তিনি বলেন, টেকজুম২৪ ডটকম এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। টেকজুম২৪ ডটকম তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক তথা আইসিটিবিষয়ক দেশের প্রথম ও একমাত্র অনলাইন নিউজ পোর্টাল। পোর্টালটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারবাহিকতায় সব শ্রেণীর পাঠকদের কাছে তথ্যপ্রযুক্তিকে আরও সহজে ভিডিওর মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে এই ভিডিও পোর্টালটি চালু করা হচ্ছে। এতে তথ্যপ্রযুক্তিবিষয়ক টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিকস, ইন্টারভিউ, প্রতিবেদনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের আর্কাইভ রাখার ব্যবস্থা করা হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×