স্বাধীনতা তুমি
নোংরা রাজনিতীর সীমাহীন নিষ্ঠুরতা
স্বাধীনতা তুমি
ভ্রাত্তৃত্ত্বের বন্দনের আড়ালে খেলে রক্তের খেলা।
স্বাধীনতা তুমি
তেতাল্লশটি বছর পর আজ বড়ই নিঃষ্প্রয়োজন
স্বাধীনতা তুমি
সীমাহীন অত্যাচার আর গণতন্ত্র নিপাক যাক।
স্বাধীনতা তুমি
কে আমি কে তুমি বিশ্লেষনে আমরাই
স্বাধীনতা তুমি
নিজেদের মাংস নিজেরাই করি ভক্ষন।
স্বাধীনতা তুমি
রাজনিতীর মুখোশেঁ করি গুম খুনের ব্যাবসা
স্বাধীনতা তুমি
আমার বাবার দেশটা তাই কে দেখবে আমার শেষটা।
স্বাধীনতা তুমি
জয়নূলের আকাঁ দূর্ভিক্ষের মাংস ক্ষয়ে যাওয়া জনতা
স্বাধীনতা তুমি
আমার স্বামীর দেশটা তাই ঘামাইনা মাথা যাক না নিয়ে দেশটা।
স্বাধীনতা তুমি
ভয়ার্ত হৃদয়ে অফিস ফেরা ছেলের লাশটি
স্বাধীনতা তুমি
মৌলিক অধিকার খুজেঁ ফেরা গণতন্ত্রের সূত্রটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



