
///////////////////////////////////////////////
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধ মনে যুদ্ধ বিবেকে
যুদ্ধ চলছে প্রতিটি বাংলাদেশীর হৃদয়ে
আবারও
আরো একটি বিজয় দিবসের অপেক্ষায়।
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধ বাংলার পবিত্র মৃত্তিকায়
যেখানে শকুনেরা
আজও বাধাহীন ভাবে ঘুড়ে বেড়ায়।
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধ করেছিল সেই '৭১ এ ফুলীরা
আজও কাদে অন্ধকারে নিজেকে লুকিয়ে
পায়নি তাদের প্রাপ্য সন্মান খেতাবটি, বীরাঙ্গনা।
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধে শহীদ কত কত উঠতি যুবক
বিচার চাইতেই জ্বলসে উঠে
নর পিচাশ রাজাকারের বাণী।
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধে দিন চলে হাজারো ফুলীর জীবনের করুণ কাহিনী
হাজারো গাজীর ইতিহাস পড়ে রয় আনাচে কানাচে
সেই হায়নার দাপটে আবারো ইতিহাসে কলঙ্ক লাগে।
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধের বোমার শব্দে ভূমিষ্ট নতুন প্রজন্ম
ভূলিনি, যায় না ভোলা স্তুব স্তুব লাশের পাহাড়
আসবেই সেই দিন রাজাকারের চিহ্ন হবে,
হবেই বিলীন
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধ স্ব-দেশী যুদ্ধ বিদেশী
যুদ্ধ তাহেরাদের নিরাপত্তায়
যুদ্ধ গণতন্ত্র ধরে রাখবার।
যুদ্ধ এখনও থামেনি
হঠাৎ গর্জে উঠার মানষিকতাও কমেনি
এসেছে সেই শপথের দিন
মা,
আর একটি বার অনুমতি দাও ফের যুদ্ধ করিবার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


