somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তাজ

২১ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদত্যাগী স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, যে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম- তা করতে পারিনি। এ বিষয়টি আমার জন্যে বেদনাময় ছিল। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আমার দেশবাসীসহ সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার যে স্বপ্ন এবং ইচ্ছা ছিল তা আমি বাস্তবে রূপ দিতে পারলাম না। বার্তা সংস্থা এনাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

দায়িত্ব পালন করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন জানতে চাইলে সোহেল তাজ বলেন, এ বিষয়ে না বলাই ভাল। আমি কাউকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাই না। আমি সবার শুভ কামনা করি। আমি আশা করবো আমাদের সরকার যে দিন বদলের সনদ নিয়ে, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে- সেই অঙ্গীকার আমরা রাখবো এবং বাংলাদেশের মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো।

গুঞ্জন রয়েছে যে, প্রধানমন্ত্রীর কোনো এক আত্মীয় আপনাকে দিয়ে কাজ করাতে চেয়েছিল এবং সে কারণে আপনি পদত্যাগ করেছেন- এ বিষয়ে আপনার মন্তব্য কি? এ প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমি সবার শুভ কামনা করি। আমার দল, আমার সরকার এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে আমি শুভেচ্ছা জানাই। আমি কাউকেই কোনভাবে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলতে চাই না।

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে আপনার কোনো বিরোধ ছিল কি- এ প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, না সাহারা আপার সঙ্গে আমার কোনো বিরোধ ছিল না। আমি উনাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, উনি আমার বাবার খুবই ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। উনার সঙ্গে আমার কোনো সমস্যা ছিল না।

দেশে ও প্রবাসে গুঞ্জন রয়েছে আপনার পারিবারিক সমস্যা হয়েছে পদত্যাগের সেটিও একটি কারণ- এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে সোহেল তাজ বলেন, এটা সম্পূর্ণরূপে বানোয়াট, মিথ্যা এবং আমার বিরুদ্ধে অপপ্রচার। এই ঘটনায় আমি খুবই দুঃখিত, আমি মর্মাহত এবং খুবই আঘাত পেয়েছি। এসব আজে-বাজে কথা কোথা থেকে এবং কারা ছড়াচ্ছে- আমি আশা করবো তাদেরও শুভ বুদ্ধির উদয় হবে এবং অপপ্রচার থেকে বিরত থাকবে।

দেশে ফিরছেন কবে বা দেশে যাবার আদৌ ইচ্ছা আছে কিনা জানতে চাইলে সোহেল তাজ বলেন, বাংলাদেশতো আমার দেশ, দেশেতো অবশ্যই যাবো। দেশে আমার মা আছেন, আমার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন আছেন এবং আমার এলাকার মানুষ আছেন। যখন সুবিধা হয়, সুবিধাজনক সময়ে যাবো। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ নেই।

কোনো কোনো মিডিয়ায় নিউজ এসেছে- আপনি নাকি পালিয়ে এসেছেন- এ বিষয়ে আপনার মন্তব্য কি- জবাবে পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, এ বিষয়ে মন্তব্য করার মতো আমার মানসিকতা নেই। এগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং গুজব। এই গুজবগুলোর কারণেই আমি বাধ্য হয়েছি এ বক্তব্য রাখতে।

কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে তিনি বলেন, গত একমাস ধরে যে নিউজ এবং গুজব প্রচারিত হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। নানা ধরণের নানা গুজব চলছে। আমেরিকার মেইনস্টিমের মিডিয়াগুলোতেও এসব নিউজ আসছে। যেমন দায়িত্ব পালন করা ঠিক হয়নি- আমি মনে করি এখন সময় হয়েছে এসব প্রশ্ন এবং গুজবের জবাব দেয়া। আমি এ মুহূর্তে পদত্যাগের কারণ বলতে চাই না। তবে একটি কথা বলতে চাই একটি মানুষের যে স্বত্তা, সেই স্বত্তা হচ্ছে তার আত্মসম্মান, তার আত্মমর্যাদা, তার নীতি এবং আদর্শ এগুলোকে বিসর্জন দিয়ে আমি কোনো দিন কিছু করিনি, এখনো করবো না। যেহেতু আমি একজন জনপ্রতিনিধি এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সেহেতু তাদের সম্মান, তাদের মর্যাদা ধরে রাখাও আমার একটি দায়িত্ব। এটা কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ হোক- তা আমি কামনা করি না এবং হতে দেবো না। তবে আমি সবার জন্য শুভ কামনা করি, দেশ, দেশের মানুষ এবং আমাদের মহাজোটের দিন বদল এবং পরিবর্তনের যে সনদ নিয়ে নির্বাচন করে আমরা সরকার গঠন করেছি- আমি আশা করছি আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো। পুলিশের সংস্কার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং যুদ্ধাপরাধীদের বিচারসহ যে সব ইস্যু আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করেছিলাম আশা করি আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারবো। এখানে একটি কথা বলে রাখা ভাল, আমি পদত্যাগ করার পর (১ জুন থেকে) মন্ত্রীর বেতন এবং ভাতা গ্রহণ করছি না।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×