somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৈশোরের মনোবৈকল্য হেলাফেলার নয় :|| :(( :||

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানসিক প্রশান্তি প্রত্যেকেরই কাম্য। কিন্তু নানা কারণে সবাই সে প্রশান্তি লাভ করতে পারে না। মনোবিজ্ঞানীরা এজন্য মনের নানা অবস্থাকে দায়ী করে থাকেন। তবে সেখানেই তারা ক্ষান্ত থাকেন এমন নয়। বেশ কিছু পথও তারা বাতলিয়ে থাকেন। যারা যথাযথভাবে সেসব পথ অনুসরণ করেন তারা ঠিকই কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছান। এ ক্ষেত্রে উঠতি বয়স একটা গুরুত্বপূর্ণ সময় বলে বিবেচনা করেন তারা। এ বয়সের শারীরিক ও মানসিক সুস্থতা সে পরিণত বয়সের সুখ-শান্তির আকর তাও তারা বলতে ভোলেনি। এ সম্পর্কে তাদের অভিমত, যেসব কিশোর-কিশোরী মাঝে-মধ্যে অবসাদগ্রস্ততায় ভোগে পরিণত বয়সে অর্থাৎ পরবর্তী জীবনে তাদের মানসিক স্বাস্থ্য সমস্যায় নিপতিত হওয়ার ঝুঁকি রয়েছে বড় ধরনের।

কলাম্বিয়া ইউনিভার্সিটি এবং নিউইয়র্ক স্টেট সাইকিয়াট্রিক ইনস্টিটিউটের একদল মনোবিজ্ঞানী ১৪ থেকে ১৬ বছর বয়সের ৭৫০ জন কিশোর-কিশোরীর ওপর সর্বপ্রথম সমীক্ষা চালান। সে সময় তারা তাদের মানসিক অবস্থার বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পরবর্তী পর্যায়ে ঐসব কিশোর-কিশোরীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে উপনীত হলে দ্বিতীয় দফা সমীক্ষা চালান হয়। তাতে দেখা গেছে প্রথম সমীক্ষায় যারা স্বল্পমাত্রায় মনোবৈকল্য তথা অবসাদগ্রস্ততায় ভোগা সম্পর্কে তথ্য দিয়েছিলেন দ্বিতীয় দফা সমীক্ষায় তাদের অধিকাংশই উদ্বেগ-উৎকণ্ঠায় ভোগার পাশাপাশি চরম অবসাদগ্রস্ততায় দিনযাপন করছেন বলে স্বীকার করেছেন। আরো উপসর্গ হলো তাদের খাদ্য-পানীয় গ্রহণে চরম অনীহা।

ব্রিটিশ একটি জার্নালে প্রকাশিত সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কিশোর-কিশোরীদের ৮ শতাংশ প্রথম সাক্ষাৎকারে স্বীকার করেছিল যে, তারা মাঝে-মধ্যে অবসাদগ্রস্ততায় ভুগে থাকে। অথচ দ্বিতীয় সাক্ষাৎকারে পাওয়া তথ্যে দেখা গেছে তাদের মনোবৈকল্য তথা অবসাদগ্রস্ততায় ভোগান্তির মাত্রা বেড়েছে চারগুণেরও বেশি। মনোবিজ্ঞানীদের মতে, কৈশোর বয়সে মানসিক অসুস্থতা মোটেই হেলাফেলার নয়। তাই প্রয়োজনে এ ব্যাপারে শুরুর দিকেই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

ব্লগের মনোবৈকল্যে ভুগা সবাইকে ডাক্তারের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×