সারাজীবন মা সন্তানের জন্য নীরবে কষ্ট করে যান। দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করে ভোগ করেন সীমাহীন যন্ত্রণা। তারপর মৃত্যুময় কষ্টের মধ্য দিয়ে পৃথিবীর আলো দেখান নাড়িছেঁড়া ধনকে। সন্তানকে বড় করতে গিয়ে প্রতিনিয়ত ভোগ করেন অসহ্য যন্ত্রণা। একমাত্র মা-ই পারেন সন্তানের জন্য জীবন বিলিয়ে দিতে।
অথচ এই মাই এক সময় হতভাগ্য কিছু সন্তানের কাছে অপ্রয়োজনীয় হয়ে ওঠেন। আলেয়ার পেছনে ছুটতে গিয়ে সন্তান ভুলে যায় মাকে। ছিন্ন করে শিকড়ের বন্ধন। যে মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছেন দরিদ্র বলে এক সময় ধনী সন্তান লজ্জা পায় সে মায়ের পরিচয় দিতে। সামাজিক অবস্থান রক্ষা করতে গিয়ে ভুলে যায় অস্তিত্বের কথা। মাকে কেউ পাঠিয়ে দেয় ওল্ড হোমে। আবার কেউবা গ্রামে পড়ে থাকা মায়ের কোনো খবরই নেয় না। এ ধরনের দৃষ্টান্ত আজ আমাদের সমাজে বেড়ে চলেছে।
সন্তানের পক্ষে সম্ভব নয় মায়ের ঋণ শোধ করা। সম্ভব নয় অন্তত এক ফোঁটা দুধের মূল্য দেয়া। তাই তো প্রতিটি ধর্মেই মাকে দেয়া হয়েছে সর্বোচ্চ আসন। মায়ের পায়ের নিচে রাখা হয়েছে সন্তানের বেহেশত। মায়ের দোয়া যেমন সন্তানকে নতুন জীবন দেয় তেমনি মায়ের কষ্টমাখা অশ্রু সন্তানের জন্য ডেকে আনে অনিবার্য বিপদ। মাকে দূরে ঠেলে নিজের ধ্বংস ডেকে আনতে চাই না আমরা। আমরা মাকে ভালোবাসতে চাই, চাই সুখে-দুঃখে সারাজীবন মায়ের পাশে থাকতে।
ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন