somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার ইসলামী ও বিরোধী দলগুলোকে বেকায়দায় ফেলতেই ফেসবুক ব্যান করেছে না তো!!!

৩১ শে মে, ২০১০ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকার ফেসবুক ব্যান করায় চারদিকে প্রতিবাদের ঝড় চলছে। এ নিয়ে বুঝি মিছিলও হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে- সরকার হঠাৎ-ই ধরণের সিদ্ধান্ত নিতে গেলো কেন? বলা হচ্ছে যে, ফেসবুকে কে বা কারা সরকারের কর্তা-ব্যক্তিদের নামে কিছু আজে-বাজে ছবি প্রকাশ করাতেই সরকারের এহেন সিদ্ধান্ত। কিনতু, প্রশ্ন জাগে, যে ছবিগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো তো বেশ কয়েক দিন ধরেই ফেসবুকে প্রচারিত হচ্ছে!!! সাথে সাথে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এখন হঠাৎ-ই এ সিদ্ধান্তের পিছনে হেতুটা কি? বিশেষ করে ইসলামী দলগুলো যখন ফেসবুক বন্ধের দাবীতে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে!

এখানে উল্লেখ্য, ফেসবুকে হযরত মুহাম্মদ(সাঃ)-এর কার্টুন আঁকা প্রতিযোগিতার প্রতিবাদে সারা বিশ্বব্যাপী প্রতিবাদের যে ঢেউ উঠে, তার ছোঁয়ায় বাংলাদেশের ইসলামী দলগুলোও সম্মিলিত আন্দোলনে প্রস্তুতি চলছিল বলে জানা যায়। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় এনিয়ে তারা সভ-মিছিলেরও আয়োজন করে। তাতে দেশের ইসলাম-প্রেমী সাধারণের বিপুল সাড়াও মেলে।

তবে কি সরকার ইসলামী দলগুলোর ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীকে অঙ্কুরে বিনষ্ট করতেই সরকার এধরণের সিদ্ধান্ত নিয়েছে?

তাছাড়া, আরেকটা দিক ভেবে দেখা দরকার। আজ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের মৃত্যবার্ষিকী। এদিনকে ঘিরে নেওয়া অনুষ্ঠানলোতে বিরোধীদলগুলো তাদের আসু সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতিক্ষেত্র তৈরী করতে জনগণের মনোযোগ আকর্ষণের জন্য বিবিধ সভা-র‌্যালি'র আয়োজন করেছে। দেশের রাজনীতি সচেতন জনসাধারণও অপেক্ষা করছিল তারা এদিনে কি পদক্ষেপ নেয় তা জানার জন্য। এখানে বলা প্রয়োজন, আন্দোলনের ক্ষেত্র তৈরীর ভুমি হিসেবে শহর, বিশেষ করে ঢাকাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা এ দেশের রাজনৈতিক দলগুলোর অনেক দিনের পুরোনো স্ট্রাটেজী।

কিনতু, সরকারের ফেসবুক বন্ধের হঠাৎ এ সিদ্ধান্ত দেশের শিক্ষিত ও শহুরে তরুণ-প্রবীণ জনগণের দৃষ্টি কিছুটা হলেও অন্য দিকে সরিয়ে দিয়েছে। এ নিয়েই এখন চারদিকে আলোচনা চলছে।

বাংলাদেশের শহরকেন্দ্রিক রাজনীতিকে ব্যবহার করে মরহুম জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে জনগণের দৃষ্টি আকর্ষনের বর্তমান বিরোধী দলগুলোর পরিকল্পনা সত্যিই থেকে থাকলে, ফেসবুক বন্ধ করে দেওয়ার সরকারের এ হঠাৎ সিদ্ধান্ত কিছুটা হলেও সেটা ভেস্তে দিতে পারে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১০ রাত ২:১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×