somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ব্লগটি শুধুই আম.লীগের সাপোর্টার ব্লগারদের জন্য....অন্য কেউ ঢুকলে পুলিশ দিয়া এইভাবেই ঠেঙানো হবে কিনতু!! [রিপোস্ট]

০৬ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্লীগ ছাড়া অন্য কোন দলের বা সাধারণ কোন ব্লগার ঢুকার সাথেই সাথেই আমার রক্ষিবাহিনী'র চিফ যদি বুঝতে পারে তিনি/তারা কোন মেয়ে/মহিলা, ব্যস কম্ম সাবাড়!!! ''হুঃ..হাঃ..হাহঃ...আজ তোমাকে কে বাঁচাবে সুন্দরী'' বলে এভাবেই তার/তাদের উপর ঝাপিয়ে পড়বে পেছন থেকে-

>তারপর? তারপর আর কি!!! শুরু হইবো এলোপাথারী মাইর-

>হাত তুলে ক্ষমা চাইলেও কুনু লাভ নাই। ''মাছের রাজা ইলিশ, আর ফাজিলের রাজা ফুলিশ''-এই কথাডা লাঠির বাড়িতে, বাড়িতে বুঝায় দেওয়া হইবো-

>শুধু কি তাই! আমার কথা না শুনে ব্লগে ঢুকার শাস্তি হিসেবে এইভাবেই মাথা ফাটায় দেওয়া হইবো তাদের-

>দৌড়ায় পালাবেন!!! আপনাগো সাহসের বলিহারি যাই! আরে আমার ''জয় বাংলা ঠেঙারে বাহিনী'' আছে কি বইসা বইসা আঙুল চোষার জন্য? খুব ভালো কইরা লক্ষ করেন। যারা পালাতে চেষ্টা করবে, তাদের ঠেঙ্গাতে আমার ''বাংলার ঠেঙারে বাহিনী''-র সদস্যরা প্রথমে ঠিক এইভাবেই হাতের গদা তুইলা টার্গেট করবে-

>তারপর, তাগো পায়ে সজোরে বসায়ে দেবে পলায়নরত ব্লগারদের পা বরাবর। ঠাস! ঠাস! তখন শুধু লাঠির সাথে হাড়ের সংঘর্ষের এই আওয়াজই শোনা যাইবো চারদিক থেইক্কা-

>এইভাবে পিটাতে পিটাইতে সবাইরে এক জায়গায় জটলা করা হইবো এরপর-

>ব্যস। এইবার দেওয়া হইবো মাইরের দ্বিতীয় পর্ব। তয় এইবারে মাটিতে বসায়ে ও শু্য়ায়। পার্থক্যটা শুধু এইটুক-

> আর ছেলে-ছোকরা ব্লগারগো!?? ওরা কি বাদ!!! আররে না, এতোই সুজা! ছেলে-ছোকরাদের গায়ে তেজ বেশি বইলা তাগো দৌড়ানি বা পিটুনি দিতে ব্যবহার করা হইবো থ্রি নট থ্রি রাইফেলের কুদো-

>লৌড়ায় বাচতে পারলে তো ভালা, নাইলে কপালে খারাবি আছে এই কইয়া রাখলাম। ধরা পড়ার সাথে সাথে প্রথমেই তাগো পেট বরাবর চালানো হইবো বুটের মক্ষম বাড়ি-

>তারপর রাস্তায় ফেইলা শুরু হইবো উত্তম-মধ্যম-

>বিশেষ কইরা তাগো পা লক্ষ কইরা এমন ভাবে সজোরে বাড়িগুলান বসান হইবো যাতে সেইগুলা ভাইঙ্গা কয়েক'শ টুকরো হইয়া যায়। এটা করা হইবো যাতে জিন্দেগীতে আর কখনো ঐ পা দিয়া হাঁইটা আইসা পি.সি.-এর সামনে গুতোগুতি কইরা আমার ব্লগে ঢুকার নাম না করে-

>বয়স্ক ব্লগারদেরও ছাইড়ে দেওন হইবো না এই কইয়া রাখতাসি। নিদেনপক্ষে কয়েকটা কইরা লাঠির বাড়ির ভাগ্য তো তাদের কপালে আছেই!-

>সামুতে কিছু ক্ষুদে ব্লগার আছে। ''কাঁচা মরিচের গায়ে যেমন ঝাল বেশি'' তেমনি এই ব্লগারদেরও বুঝি খুব তেজ। ফুলিশ তো ফুলিশ, ড়্যাব দেখলেও ডরায় না। উল্টা তাদের নিয়ে তামাশা
শুরু করে। আমার ঠ্যাঙারে বাহিনীর উপরের এ্যাকশন দেইখা এনারা মাইনড খাইতে পারেন, কেউ কেউ হয়ত খুব গোস্বা হইতে পারেন-

>তয় চিন্তা নাই। এদের ঠেকাতে আমার ঠেঙারেদের একটি বিশেষ একটি স্কোয়াড সব সময় রেডি। শুধু একবার হাতের কাছে পাইলেই হইসে, মাইর একটাও মাটিত পড়বো না এই কইয়া রাখলাম কিনতু! তাই সাধু সাবধান!-

>আর মাইর মাটিত পড়বো কি!!! উল্টা ঐ 'ঢেঙা মরিচদের'-ই মাটিতে ফেইলে এইভাবে মার দেওয়া হবে-

>তারপর শুরু হইবো ফুটবল খেলা। বল নাই তো কি হইছে, 'মানব বল' আছেনা! এমন 'মানব বল' তো আর রোজ রোজ পাওয়া যায় না!!! আমার বাহিনী ঐ 'মানব বল' নিয়া পাসিং, ড্রিবলিং, প্যানাল্টি শুট আউট....সবই প্র্যাকটিস করবো, আমি উপস্থিত না থাকলেও তারা ফাঁকি মারবো না তাদের উপর আমার এই আস্থা আছে-

>তয়, খেলার আগে অবশ্য তাদের পেটে চাপ দিয়া পরীক্ষা কইরে দেইখা নেওন হইবো তাতে ঠিকঠাক মত পাম্প দেওন আছে কি না। আরে বুঝেন না নাইলে তো খেলা জমবে না!

>সবার শেষে ধরা পড়া হগ্গলরে আমার বিশেষ বাহিনী'র হেডকোয়র্টারে নিয়া শুরু করা হইবো জিগ্যাসাবাদ। তেমন কিছু অবশ্য জিগ্যাস করা হইবো না। ''তারা আমার ব্লগে ঢোকার পিছনে অপজিশন পার্টির কোন ইন্ধন আছে কি না'' এই ধরণেরই কিছু ছোটখাটো প্রশ্ন
আর কি-

>এইটা অনেক সময় কাজে দেয়। যোগাযোগ না থাকলেও মাইরের ভয়ে অনেকেই 'হ্যাঁ' বইলা দেয়, তাতে অপজিশন পার্টিরে চিপায় ফেলতে সুবিদা অয়। যদি মানে মানে 'হ্যা' কইয়া দেয় তো ভালো। আর যদি না কয়.....তাতেও অসুবিধা নাইক্কা। আমার বিশেষবাহিনীর বিশেষ ডলা তো আছেই!!!

তাই হগ্গলরে আবার অনুরোধ করতাসি। এখনো সময় আছে আপনারা আমার কথা শুনেন। এখনো অ-আম.লীগ যারা আমার ব্লগে উঁকি-ঝুকি মারতাছেন, ধরা-পড়ার আগেই কাট দেন। পরে আমাকে দুইষেন না যেন আবার আপনাদের সাবধান করি নাই এই বইলা!!!




সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৪
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×