তোমার বুকের নীল ভাঁজে হাত রেখেছি, বলেই যে
‘তোমায় আমি ভালোবাসি’
এই সহজ কথা সহজ করে মেনে নিলে ভুল করবে ভীষণ।
সময়গুলো আর তেমনভাবে হাঁটে না ;
যেমন তুমি ভাবো।
তুমিই এখন হিসেব কষে বল
‘কথা দিয়ে কথা রাখার’ সময় কোথায় পাবো ?
আবেগ দিয়ে আবেগ তোলা
সেসব এখন মিথ্যাবাদী রূপকথারই মতো।
তুমিও বুঝি আমার মতোই পুরোপুরি নষ্ট হয়ে গেছো।
তোমার উর্ধে-নিম্নে এখন যেজন ভাঙে সিঁড়ি ;
সেই-ই দাবী রাখে বুঝি তোমার কল্পতরুর !
আর তুমিও এখন চোখের জল মুছে
শিখে গেছো ঊরুর জলে ভেজা।
আমার মতোই
দিনগুলোকে খুন করছ
শুধু বেঁচে থেকে আয়ু খরচের জন্য ?
সুব্রত সামন্ত
মানামা বাহ্রাইন/খানাকুল, ভারত।
২৯.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




