মানুষ ও দেশকে ভালোবাসবার অপরাধে
আমি এখন তল্লাসী হয়ে যাচ্ছি।
সরকারপক্ষ আমাকে নিয়ে গিয়ে উপুড় করে দিচ্ছে
বৃষ্টির ফোঁটায়।
গোয়েন্দা পুলিশের তাড়া খেতে খেতে
পিচগলা রাস্তায় ঘাঁটি গাড়তে বাধ্য হলাম অবশেষে।
তারপর অতি সহজেই প্রমাণ হয়ে গেল
আমিই সেই অনুপ্রবেশকারী।
যাকে খুঁজে ফেরে নির্দিষ্টকটি লাল চোখ।
জনগন আপনার এখনো বুঝে উঠতে পারছেন না
প্রতিটা গণভোটেই রয়ে যাচ্ছে ;
মানুষ ও দেশকে ভালোবাসার নিষির্দ্ধ পরোয়ানা জারি।
সুব্রত সামন্ত
খানাকুল, ভারত/ মানামা, বাহ্রাইন
২৮.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




