দাদু নাতিকে রূপকথার দানবের গল্প শোনাচ্ছেন
“অসভ্য চেহারা, দুটো শিং, ইয়া বড় বড় নখ, ইয়া বড় বড় দাঁত
মাথা ভরতি একরাশ চুল।”
ছেলেবেলায় দাদুর মুখে রূপকথার গল্প শুনে নাতি বায়না করেছিল
‘দাদু আমি দানব দেখব।’
দাদু তাকে বললেন
ধুর ! পাগলা ! এখন আর কি দানব আছে রে ?
তারপর ১৯৪৭, ১৯৪৮, ১৯৭১, ২০১৪...
দাদু আজ শয্যাশায়ী।
আজ নাতি দাদুকে দানবের গল্প শোনাচ্ছে।
আধুনিক দেশের, সভ্য চেহারার সত্যিকার দানবের কথা।
আর দু’জনের চোখই লাল হয়ে উঠছে।
সুব্রত সামন্ত
মানামা, বাহ্রাইন / খানাকুল, ভারত
০৯.১১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


