somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা প্রতিমার স্ট্যাচু /PART

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঋ— আজ আমাকে একটা কবিতা শোনাও না রজত। কতদিন হল তোমার মুখ থেকে কোনো কবিতা শুনি নি।
সু— কি যে বল না ! এটা কি কবিতা পড়ার সময় ? আর তাও কিনা আবার এই ফোনেতে ?
ঋ— হ্যাঁ ফোনেতেই। আমি কোনো বাহানা শুনবনা রজত, আমাকে আজ একটা কবিতা তোমাকে শোনাতেই হবে।
সু— ঠিক আছে কবিতা না শুনে সরাসরি রণচণ্ডী হবে যখন তবে একটা কবিতা শোনাচ্ছি, শোনো ;
কবিতা প্রতিমার স্ট্যাচু (ম-১৫) (পুরুষকণ্ঠ)

কবিতা :
আকাশ চোখে নিয়ে ; ঘাস ছুঁয়ে—ইনিয়ে-বিনিয়ে খালি পায়ে হাঁটা।
কারোর আসবার খুশির খবর পাওয়ামাত্রই
নির্ধারিত সময়ের অনেক আগে উৎসুক হয়ে স্টেশনে গিয়ে
প্রহরহীন অস্থির-কাতর বসে থাকা।
হঠাৎ অজানা-এক ইচ্ছাতে পড়ে শুধু শুধু বৃষ্টিতে বহুদূর ভেজা।
কিছু কিছু বৈঠকি মুখের সাথে নিয়ত যোগাযোগ রাখবার উত্তুঙ্গ-উতল নেশা।
অনেক স্মৃতি-স্বপ্নে গড়া সবেমাত্র একটা মুহূর্তকেই
স্বপ্নের আমদানিতে আরো অন্যসব না ফুরানো মুহূর্তে ধরে রাখা।

কবিতা :
প্রয়োজনে যখন-তখন মুঠোভরা মহান-দামিনী হাত।
চাইবামাত্রই পাতে পড়া প্রচণ্ড গরম ভাত।
কারো কোনো শাসন-বারণ না মানা... মোহভরা আম কুড়ানো ঝড়ের রাত।
কৈ মাছের প্রাণ ; অবিরাম বিনামেঘে-বিনাঝড়ে বজ্রপ্রপাত।
বামুনদের পুকুরের বেড়া ভেঙে দিয়ে বাগদিদের ছাড়া হাঁস।

কবিতা :
দাদাকে বউদির বিখ্যাত-নিলজ্জ আদর, চুপিচুপি বলে দেওয়া
বাহির-ভিতর স্বপ্নে গোছানো যাবতীয় সব কথা।
মায়ের কোলে বাবার আদরে আমার সেই দারুণ ভালোলাগা কবেকার ছেলেবেলা।
আইবুড়ো মন-উচাটন মেয়ের কৌশলে লুকিয়ে-চুপিয়ে ছেলে দেখা।
বারবার সবকিছু বলার পরেও— আবার অনেক কিছুই সরাসরি বাকি থাকা।
দামাল উপকূলের দোলাচল টপকে মাঝ-মাঝ সমুদ্রে নিথর হয়ে আসা।

কবিতা :
হঠাতই ছড়িয়ে পড়া ঝড়ে দলা মাঠে, তুমুল ফসলের রাশ।
খুব ছেলেবেলা থেকে শুনে আসা আমাদের একান্ত পারিবারিক কিছু
গুরুতর সমস্যা এবং সংস্কার।
দুড়ুদুড়ু বুকের সবটুকু উপকূলজুড়ে অবস্থিত
বোবা উড়ো কথায় তালগোল পাকানো অনিঃশেষ সংগ্রহশালা।
আমার মেয়ের লাজুক-ইতস্তত হাতে জামাইয়ের আগাম পাঠানো হৃদয় ছেচা উপহার।
চালচুলোহীন বোকাটে একলা ছেলের নিঃস্বার্থ-বেহিসাবি দেশসেবা।
বউয়ের নিজের হাতে সাজানো ঘরদোরে আমার বিষম বেয়ারা অসভ্যতা।

কবিতা :
একহাতে ছুঁড়ে ফেলে, অন্য হাত দিয়ে ঠিক ধরা
আর ক্রমাগত ধরে থাকা।
‘কবিতা আবার আসব’ এই কথা দিয়ে যাওয়া। ******

— কি হল এভাবে চুপ করে আছো যে, কবিতা কেমন লাগল বলবেনা ?
ঋ— এতে নতুন করে আমার আর কি বলার আছে। তোমার কবিতা বরাবরের মতো খুব ভালো লেগেছে মশাই। তুমি এখনো আগেরই মতো কবিতা পড়তে পারো।
সু— ভালো লেগেছে জেনে খুশি হলাম। তবে শুধু ভালো লাগলেই হবে না। পুরস্কারও দিতে হবে।
ঋ— ঠিক আছে বল কি পুরস্কার চাও ?
সু— দেবে তো ?

রচনাটি "কাল সারারাত বৃষ্টি হয়েছিলো" অডিও সিডি থেকে নেওয়া হল।
সিরিজ- আজ কবিতারা কথা বলবে পার্ট-০১।

খানাকুল, হুগলি, পশ্চিমবাংলা, ভারত।/manama, bahrain
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×