somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ পর্যন্ত খুন হলেন উগান্ডার মানবাধিকার কর্মী কাটো

২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উগান্ডায় সমকামী অধিকার নিয়ে কর্মরত মানবাধিকার কর্মী ডেভিড কাটো শেষ পর্যন্ত খুন হলেন। বৃহস্পতিবার তার বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়। কাটো খুনের ঘটনাকে মানবাধিকারের লড়াইয়ে খুব বড় ক্ষতি বলে মন্তব্য করেছে মানবাধিকারবাদী সংগঠনগুলো।
ডেভিড কাটো ছিলেন উগান্ডায় সমকামীদের অধিকার নিয়ে লড়াইয়ে সবচেয়ে তৎপর ব্যক্তিত্ব। গত বছর ‘রোলিং স্টোন’ নামে স্থানীয় একটি সংবাদপত্রে একের পর এক সমকামীর ছবি ছাপা হচ্ছিল। এরফলে সেইসব সমকামীরা উগান্ডার রক্ষণশীল সমাজে নানা হয়রানির শিকার হতে থাকেন। মানবাধিকার কর্মী ডেভিড কাটোরও ছবি ছাপে ওই সংবাদপত্র। তাকে চিহ্নিত করা হয় একজন সমকামী হিসেবে। এরপরই কাটো ওই সংবাদপত্রের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। তখন থেকেই খুনের হুমকি পেতে থাকেন কাটো। অবশেষে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে ঢুকে তার মাথায় পরপর দুটি গুলি করে আততায়ী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তরুণ এ মানবাধিকার কর্মী।
উগান্ডার সমাজে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। সাধারণ আইনেই ১৪ বছর পর্যন্ত জেল হয়ে থাকে সমকামীদের। সম্প্রতি এক সংসদ সদস্য সমকামীদের মৃত্যুদ- দেয়ার জন্য সংসদে প্রস্তাব আনার চেষ্টা করেছিলেন। ধারণা করা হচ্ছে, সমাজের প্রভাবশালীদের সমর্থন রয়েছে সে দেশে সমকামী বিরোধীতায়। ডেভিড কাটো এ দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতেই লড়াই চালাচ্ছিলেন।
মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ কাটো হত্যাকা-ের উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছে। ওই সংগঠনের শীর্ষ নেত্রী মারিয়া ব্রুনেটের মতে, উগান্ডার পিছিয়ে থাকা সমাজ ব্যবস্থার উন্নয়নে কাটোর মতো একজন মানবাধিকার কর্মীর অবদান বিশাল। তাকে খুন করে উগান্ডায় মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের খুব বড় ক্ষতি করে দিয়েছে রক্ষণশীল ও প্রভাবশালীরা। ‘সেক্সুয়াল মাইনরিটিজ উগান্ডা’- স্মাগ নামে যে সংগঠনের নেতৃত্ব দিতেন কাটো, তাদের উদ্যোগেই ২০০৯ সালে উগান্ডায় সরকারের আনা একটি সমকামিতা-বিরোধী আইনকে কার্যত বাতিল করতে বাধ্য হয়েছিল সরকার। সে সময় উগান্ডায় সমকামীদের ওপর চরম অত্যাচার ও নির্যাতনের কথা আন্তর্জাতিক মহলের কাছে পৌঁছে দিয়েছিল স্মাগ। ফলে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে আইনটিকে বাতিল করতে বাধ্য হয় সরকার। এসব কারণেই সমাজপতিদের চক্ষুশূল ছিলেন এ মানবাধিকার কর্মী ডেভিড কাটো। যার খেসারত দিলেন প্রাণ হারিয়ে।
সূত্র : এএফপি, বিবিসি
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×