মধ্যম আয়ের দেশ হলো বাংলাদেশ।সরকার খুশি,আমরা অল্প বিদ্যানরাও খুশি।

বিশ্ব্ ব্যাংকের ছকটি হলো - মাথাপিছু জাতীয় আয় ১,০৪৫ ডলার বা তার নিচে, তাদের বলা হয় নিম্ন আয়ের দেশ।
কোনো দেশের মাথাপিছু আয় ১,০৪৬ ডলার থেকে অনূর্ধ্ব ৪,১২৫ ডলার হলে সেটা নিম্নমধ্যম আয়ের দেশ। আর মাথাপিছু জাতীয় আয় ৪,১২৫ ডলার থেকে অনূর্ধ্ব ১২,৭৩৬ ডলার হলে তখন ওই দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ বলা যাবে।আবার কোনো দেশের মাথাপিছু আয় ১২,৭৩৬ ডলার হলে তাকে উচ্চ আয়ের দেশ ধরা হয়।
বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ১,৩০০ ডলারের বেশি। সুতরাং বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।
বিশ্বব্যাংক ‘এটলাস মেথড’ নামের বিশেষ এক পদ্ধতিতে মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করে থাকে। একটি দেশের স্থানীয় মুদ্রায় মোট জাতীয় আয়কে (জিএনআই) মার্কিন ডলারে রূপান্তরিত করা হয়।
এক্ষেত্রে তিন বছরের গড় বিনিময় হারকে সমন্বয় করা হয়, যাতে করে আন্তর্জাতিক মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠা-নামা সমন্বয় করা সম্ভব হয়।
বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, এই পদ্ধতিতে কোনো দেশের মাথাপিছু জাতীয় আয় ১,০৪৫ ডলারে উন্নীত হলে সেই দেশ নিম্ন মধ্যম আয়ের দেশের স্তরে অবস্থান করে। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ১,৩০০ ডলারের বেশি। সুতরাং বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।
সার্কভুক্ত ভারত ও পাকিস্তান নিম্নমধ্যম আয়ের দেশে অন্তর্ভুক্ত। সব মিলিয়ে এখন নিম্ন আয়ের দেশ ৩১টি, নিম্ন মধ্যম আয়ের দেশ ৫১টি, উচ্চ মধ্যম আয়ের দেশ ৫৩টি এবং উচ্চ আয়ের দেশ ৮০টি।
সবচেয়ে নিম্ন মাথাপিছু জাতীয় আয়ের দেশ হচ্ছে মালায়ি ও সর্বোচ্চ মাথাপিছু জাতীয় আয়ধারী দেশ হচ্ছে মোনাকো।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিশ্ব অর্থনৈতিক ভূগলের ব্যাপক পরিবর্তন হয়েছে। ১৯৯৪ সালে যেখানে বিশ্বের ৬৪টি নিম্ন আয়ের দেশে ৩১০ কোটি লোক (বিশ্বের মোট জনসংখ্যার ৬৪.১ শতাংশ) বাস করতো ২০১৪ সালে সেটি ৩১টি দেশে ৬১ কোটি ৩০ লাখ লোকের (বিশ্বের মোট জনসংখ্যার ৮.৫ শতাংশ) মধ্যে নেমে এসেছে।
শুভংকরটি হলো-প্রায় ১কোটি বাংলাদেশী প্রবাশী যদি মাসে গড়ে ৩০ হাজার টাকাও রেমিটেন্স পাঠায় তাতেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হয়।১কোটি প্রবাশীর দেশে পরিবারের সদস্য সংখা গড়ে ৪ জন করে হলে মোট জনসংখা হবে ৫কোটি।অর্থাৎ ১৬ কোটির বাকি ১কোটি যদি মধ্যবিত্ত/উচ্চবিত্ত ধরি তবে ১০ কোটি জনতাই বাসকরে চরম দরিদ্রে.....
তবুও আমরা মধ্যম আয়ের দেশ.........শুনতে ভালো লাগে তবে বাস্তবতা ভিন্ন
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


