somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার ঘোষনা ও চলমান রাজনৈতিক বিতর্ক পর্ব ২ !!!!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্বে উল্লেখ করা হয়েছে দ্বিজাতি তত্ত্ব (হিন্দু মুসলমান) ভিত্তিতে বিভক্ত বাংলার এই অংশ যা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, সেই দেশের মানুষের শোষনহীন,উপনিবেশীকতাবাদ বিরোধী অসাম্প্রদায়ীক মুক্তির সংগ্রামের সুত্রপাত হয় ১৯৫২ এ ভাষা আন্দোলনের মাধ্য দিয়ে, যেখানে আগা-গোড়াই ছাত্র জনতার অবদান ছিল মূখ্য । আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যায় বাঙালী জাতি দীর্ঘ ২০০শত বছর স্বাধীন ভূখন্ড ও স্বাধীন সত্বা নিয়ে টিকে ছিল। ভুল। জিন্নার দ্বিজাতিক তত্ত্বেরে উপর ভর করে পাকিস্তান সৃষ্টির পর থেকে যদি আমরা লক্ষ করি তাহলে দেখা যায় আমাদের এদেশীয় আইকন রাজনীতিবীদের নিয়ে গঠিত যুক্তফ্রন্ট ১৯৫৪ সালে পাকিস্তানের উভয় খন্ডে শাসক হিসেবে মননীত হয়।

কিন্তু আমরা যদি একটু গভীর চোখে লক্ষ করি তাহলে একথা নিঃসন্দেহে বলা যায় যুক্তফ্রন্টের সরকার গঠনের পিছনে চালিকা শক্তি হিসেবে কাজ করে ৫২ র ভাষা আন্দোলন। ৫২ র ভাষা আন্দোলন এবং হক,ভাসানী ও সরয়োরারদীর ঐক্য যুক্তফ্রন্টের ক্ষমতায় আসার সহায়ক শক্তি হিসেবে কাজ করে। যুক্তফ্রন্ট ক্ষমতাসীন হবার পরেও যখন দেখা গেল বাংলার মানুষের ভাগ্যলিপিতে কোন পরিবর্তন এলো না, তখন থেকেই মুলত স্বাধীনতার পটভূমি সৃষ্টি হতে শুরু করে খুব ধীর গতিতে।

রাজনৈতিক নেতাদের মাঝে একমাত্র মজলুম জননেতা মাওঃ ভাসানীই ছিলেন কট্টর সামরাজ্যবাদ, সামন্তবাদ সাম্প্রদায়ীকতাবাদ ও আধিপত্যবাদ বিরোধী এবং আফ্রো-এশিয়া, ল্যাটিনআমেরিকার নিপিড়িত মানুষের জননেতা। তিনিই প্রথম পাকিস্তানী শাসকদের “আস্সালামু আলাইকুম” বলে বাংলাকে স্বাধীন করার ইঙ্গিত দেন। পক্ষান্তরে সারোয়ারদী সাহেব ছিলেন সামরাজ্যবাদ এর প্রতি দুর্বল। মাওঃ আব্দুল হামিদ খাঁন ভাসানী ও গনতন্ত্রের মানসপুত্র জনাব হোসেন শহীদ সারোয়ারদী ও তদীয় একান্ত্য শাগরেদ জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে মাওঃ ভাসানীর বিরোধের সূত্রপাতের কারন দেশীয় সমস্যা না। মূল কারনটি হচ্ছে হোসেন শহীদ সারোয়ারদী “সিয়েটো” “সেন্টো” চুক্তির মাধ্যমে মার্কিন সামরাজ্যবাদের অধিনস্ততা স্বীকার করা মাওঃ আব্দুল হামিদ খাঁন ভাসানী এর বিরুদ্ধে কট্টর অবস্থান নেন। যা পরার্তীতে আওয়ামী মুসলিম লীগ ভাঙ্গার মূল কারন।

বর্তমানে আমাদের ছাত্র সংগঠন গুলোকে আমরা চিনি বিভিন্ন দলের লেজুড়, টেন্ডারবাজ, ও জনসাধারনের র্দূভোগ সৃষ্টির উৎস হিসেবে,এর একক কৃতিত্ব জেনারেল জিয়াউর রহমান সাহেবের। কিন্তু তৎকালীন ছাত্র সংগঠন গুলোর চরিত্র ছিল বিপরীত, তারা ছিল সাধারন মানুষের আস্থার প্রতীক কোন রাজনৈতিক দল তাদের উপর কতৃত্ত্ব ফলাতে পারতো না। ৫২র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের সাথে সাধারন মানুষের যে সেতু বন্ধন তৈরী হয় তা ধীরে ধীরে হয়ে উঠে দৃড় থেকে সুদৃড়। তৎকালীন ছাত্ররা উপলদ্ধি করে এদেশের মানুষরে স্বাধীনতার সংগ্রাম ব্যতিত মুক্তি সম্ভব নয়। সেই উপলদ্ধি থেকেই ১৯৬২ সালে স্বাধীনতার লক্ষ নিয়ে ছাত্রলীগের একটি সেল যা ছিল মুলত সিরাজুল আলম খান এর অনুসারী তাদের নিয়ে গড়ে উঠে গোপন সংগঠন “স্বাধীন বাংলা নিউক্লিয়াস”। জনাব সিরাজুল আলম খান, মরহুম কাজী আরেফ আহমেদ, ও মরহুম আঃ রাজ্জাক এই তিনজনকে নিয়েই প্রথম সৃষ্টি হয় গোপন সংগঠন “স্বাধীন বাংলা নিউক্লিয়াস”। উল্লেখ্য যে, । জনাব সিরাজুল আলম খানকেই “স্বাধীন বাংলা নিউক্লিয়াস” এর জনক বলা হয়। আমাদের স্বাধীনতার প্রেক্ষাপট তৈরীর জন্য তৎকালীন ছাত্র সমাজের যে অগ্রনী ভূমিকা লক্ষ করা যায় তা রাজনৈতিক নেতার মাঝে অনুপস্থিত।

চলবে.........

যারা প্রথম পর্ব মিস করেছেনএখানে দেখুন। Click This Link
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×