somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার ঘোষনা ও চলমান রাজনৈতিক বিতর্ক পর্ব -১

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা যুদ্ধ হঠাৎ করে ঘটে যাওয়া কোন ঘটনা নয় কিংবা হঠাৎ করে রেডিওতে ভেসে আসা কোন ব্যক্তির ঘোষণায় সারাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়লো বিষয়টা এমন নয়। একটি দেশের একটি জাতির, স্বাধীনতা সংগ্রাম দীর্ঘদিনের প্রস্তুতিরই ফসল। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট গড়ে উঠে বিভিন্ন ঘাত-প্রতিঘাত-সংঘাত-আত্মত্যাগ আর আত্মহুতির বিনিময়ে।

১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে পশ্চিম পাকিস্তানী অবাঙ্গালী শাসক গোষ্টির সেচ্চাচারীতা এজন্য দায়ী এবং সেই সাথে তৎকালীন রাজনৈতিক ব্যক্তিদের উদাসীনতা। এদেশের মানুষের মুক্তির সংগ্রামের সুত্রপাত হয় ১৯৫২ এ ভাষা আন্দোলনের মাধ্যমে যেখানে আগা-গোড়াই ছাত্রদের অবদান। ভাষা আন্দোলনের উত্তপ্ত রাজনৈতকি প্রেক্ষাপট ও পশ্চিম পাকিস্তানী অবাঙ্গালী শাসক গোষ্টির সেচ্চাচারীতা এবং মজলুম জননেতা মওলানা ভাসনীর ”আস্সালামু আলাইকুম” স্বাধীনতার ক্ষেত্র তৈরীতে প্রথম প্রদক্ষেপ বলা যায়। ১৯৫২ এ ভাষা সংগ্রামে ছাত্রদের আত্মত্যাগ-আত্মহুতি ও আপোষহীন লড়াকু ভূমিকার কারনে দেশের সাধারন মানুষের নিকট ছাত্ররা হয়ে উঠে শ্রদ্ধার পাত্র এরই ধারাবাহিক পরিক্রমা চলতে থাকে দেশ ব্যাপী। দেশের মানুষের মাঝে তৈরী হতে থাকে পশ্চিম পাকিস্তানী অবাঙ্গালী শাসক গোষ্টির সেচ্চাচারীতা বিরোধী মনোভাব।

ভাষা আন্দোলনের সফলতা ও মজলুম জননেতা মওলানা ভাসনীর ”আস্সালামু আলাইকুম” তত্ব ছাত্রদের মাঝে সৃষ্টি করে স্বাধীনতার স্বপ্ন, তৈরী হয় নতুন প্রেরনা। একটি নতুন মানচিত্র ও স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন নিয়ে ১৯৬২ সালে জন্ম হয় "স্বাধীন বাংলা নিউক্লিয়াস" ।"স্বাধীন বাংলা নিউক্লিয়াস" গঠনের মূল উদ্দেশ্যই ছিল দেশ স্বাধীন করা, আর নিউক্লিয়াসের যারা স্রষ্টা ছিলেন তারা তিনজনই ছিলেন ততকালীন ছাত্রলীগের নেতা, অথচ মূল দল আওয়ামী লীগ "স্বাধীন বাংলা নিউক্লিয়াস" গঠন বা এই বিষয়ে কিছুই জানত না। এছাড়া ও অন্য ছাত্র সংগঠন গুলোও স্বাধীনতার লক্ষ নিয়ে কাজ করতে থাকে ভিতরে ভিতরে এদের মাঝে “ফরোয়ার্ড ষ্টুডেন্টস ব্লকের নাম উল্লেখ যোগ্য। "স্বাধীন বাংলা নিউক্লিয়াস" গঠনের বছরখানেক পর এই সংগঠনটি একটি হাতে লেখা তিন পৃষ্ঠার পত্রিকা চালু করে স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে নিজেদেরকে আত্ম-নিয়োগ করে। ১৯৬২ থেকে ১৯৭০ এর নির্বাচনের পূর্বেই সংগঠনটি প্রতিটি জেলা,থানা ও ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করে স্বাধীন পাগল তরুন যুবাদের নিয়ে, ৬ দফা ও ১১ দফা আন্দোলনকে বেগবান করার পিছনে কাজ করে চালিকা শক্তি হিসেবে।
চলবে....
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
২৩টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×