কিছু ঘটনা থাকে যা মানুষের মনে দাগ কেটে যায়। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জন সভায় গ্রেনেট হামলাটি তেমনি একটি ঘটনা। ২১শে আগষ্টের সেই ভয়াল স্মৃতি কি ভুলে গেছেন আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী?
অসংখ্য মানুষের প্রানের বিনিময়ে অল্পের জন্য প্রানে রাক্ষা পেয়ে তিনি যে আজ দেশের প্রধানমন্ত্রীর আসনটিতে বসে আছেন তা কি তিনি ভুলে গেছেন?
জজ মিয়া নাটকের ইতি টেনে সারা দেশের মানুষ বিশেষ করে ২১শে আগষ্টের হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের আশা ছিল নেত্রী ক্ষমতায় এসে সেই হামলার মূল হোতাদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন তা গুড়ে বালি।
ক্ষমতার পাঁচ বছর শেষ করে তিনি এখন বিদায়ের পথে, অথচ আজও ২১শে আগষ্টের সেই ভয়াল স্মৃতি বুকে নিয়ে বিচার না পেয়ে হাতাশ নিহত পরিবারের সদস্যরা। “তবে কি ডাল ম্যা কুচ কালা হ্যায়”?
যেই হামলায় প্রান হারালো অসংখ্য মানুষ, নেত্রী নিজে আঘাত প্রাপ্ত হলেন তারপরেও কেন ক্ষমতায় থাকা অবস্থায় সেই ভয়াল ২১শে আগষ্টের হামলার মূল হোতারা থেকে গেলেন পর্দার আড়ালে?
কথিত আছে এক রাজপুত্র ও তার সহযোগীরা বিদুৎ এর নামে খাম্বা ব্যবসার প্রচলন করে, যার মাধ্যমে সাধারন জনগনের পকেটের কোটি কোটি টাকা হাতিয়ে নিলেন। ক্ষমতার পালা বদলে এবার মঞ্চে আসলেন দ্বিতীয় রাজপুত্র। তিনি ধরলেন ভিন্ন পথ। জনগনের টাকায় কেনা হাজার হাজার কোটি টাকার অব্যবহৃত ব্যান্ড উইথ কাজে লাগিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেন। হাতিয়ে নিলেন জনগনের হাজার হাজার কোটি টাকা। শেয়ার বাজার ও কুইক রেন্টালের টাকার হিসাব তো কম বেশি সবার জানা। কিন্তু কজন জানেন আমাদের দ্বিতীয় রাজপুত্রের অবৈধ ভিওআইপি ব্যবসার সিন্ডিকেট কথা।
কিছুদিন আগেও চুল নিয়ে অনেক চুলাচুলি হলো। তবুও দুই জনের চুলই রয়ে গেল বহাল তবিয়তে। মাঝ থেকে ঝরে গেল অনেক নিরিহ প্রান।
এবাবে আর কত কাল চলবে?
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


