somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত পৃথিবীর একমাত্র কট্টর উগ্র হিন্দু মৌলবাদী সাম্প্রদায়ীক রাষ্ট্র

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




"রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ" বা আরএসএস এর প্রথম সারির কট্টর হিন্দু মৌলবাদী নেতা নরেন্দ্র মোদি বিজেপির পক্ষে ভারতের আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী। '৯২-এ অযোধ্যায় বাবরি মসজিদের জায়গাকে রামের তথাকথিত জন্মস্থান বানিয়ে রাতারাতি বাবরি মসজিদ গুড়িয়ে দেয়ার কৃতিত্ব এই আরএসএস-এর। আর এর নেতৃত্ব দেয় কট্টর হিন্দু মৌলবাদী নেতা নরেন্দ্র মোদি। ২০১৩তে মুজাফফরনগরে শুরু হতে যাচ্ছিল আবার ভয়াবহ দাঙ্গা। শেষ পর্যন্ত আন্তর্জাতিক সমালোচনার কারণে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে অল্পতে বেঁচে গেছে। তার পরও ৪৩ জনের মৃত্যু আর ৯৩ জন আহত। তদন্তে বের হয়ে এসেছে, এই দাঙ্গা লাগানোর পেছনে ন্যাশনাল ডেমোক্রাটিক এলায়েন্স এর অন্তর্ভুক্ত বহুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাষ্ট্রীয় লোক দল সরাসরি যুক্ত। এদিকে কট্টর হিন্দু মৌলবাদী সংগঠন “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ” (আরএসএস) খোলাখুলি জানিয়েছে যে তারা সরাসরি রাজনীতিতে প্রবেশ করবে। কট্টর সাম্প্রদায়ীক সংগঠন আরএসএস মহাত্মা গান্ধী আততায়ীর হাতে নিহত হওয়ার পর নিষিদ্ধ হয়েছিল। সে সময় রাজনীতিতে যোগ না দেওয়ার শর্তে তাদের ওপর নিষেধাজ্ঞা ওঠানো হয়। আরএসএস এর রাজনৈতিক শাখা হলো বিজেপি। এইতো কিছুদিন আগেও বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রচার হয়, গুজরাটে সাম্প্রদায়ীক দাঙ্গা লাগিয়ে অসংখ্য মুসলিম হত্যার দায়ে কট্টর উগ্র হিন্দু মৌলবাদী নেতা নরেন্দ্র মোদিকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আগা-গোড়া এই কট্টর সাম্প্রদায়ীক নেতাটি ভারতের আগামীর প্রধানমন্ত্রী হচ্ছেন বলে বিভিন্ন জনমত জরিপে প্রকাশ হচ্ছে।

“বিজ্ঞজনদের নিকট প্রশ্নঃ- যে দেশে এমন একজন কট্টর সাম্প্রদায়ীক মৌলবাদী নেতা মূখ্যমন্ত্রী ও আগামীর প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে সেই দেশ কি করে একটি অসাম্প্রদায়ীক রাষ্ট্র হয়?”


আমাদের দেশের কিছু বুদ্ধিজীবি ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে প্রায় দেখা যায় ভারতকে “অসাম্প্রদায়ীক রাষ্ট্রের আইডল হিসেবে উপস্থাপন করতে।“ ওপারের দাদা বাবুদের কথা কি আর বলবো, তারা তো হররোজ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকেন। ৪৭ থেকে নয় আসুন ৭১ এ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে শুধু মাত্র মুসলিম না হয়ে ভিন্ন ধর্মের অনুসারী হওয়ার অপরাধে কত গুলো সাম্প্রদায়ীক দাঙ্গা হয়েছে এবং কত মানুষ নিহত হয়েছে? অন্যদিকে ভারতে এই সময়ে হিন্দু না হয়ে ভিন্ন ধর্মের অনুসারী হওয়ার অপরাধে কত গুলো সাম্প্রদায়ীক দাঙ্গা হয়েছে এবং কত মানুষ নিহত হয়েছে?

একটা গল্প আছে খুব ছোট বেলায় শুনেছি।
এক পীর সাহেব বয়ান করতেছেন, বয়ানের মাঝে হঠাৎ পীর সাহেব খুব হাসির একটি গল্প বলেলন। গল্প শেষ হবার পর মুরিদরা সবাই হাসতে লাগলেন, পীর সাহেবের সামনে দাঁত বের করে হাসলে বেয়াদবী হবে সে কারনে সবাই মুখে রুমাল দিয়ে হাসছেন। তো এক ব্যক্তি ছিল যার পরনে ছিল লেংটি আর তার কোন রুমালও ছিল না। তখন সে লেংটি খুলে মুখে দিয়ে হাসতেছে। পীর সাহেবের সামনে দাঁত দেখা গেলে বেয়াদপী হবে সে কারনে লেংটি খুলে মেশিন বের করে দাঁত ঢাকা সেই লোকটির মত অবস্থা হলো ভারত ও তার পক্ষ নিয়ে অসাম্প্রদায়ীকতার গুনগান করা আমাদের দেশের কিছু বুদ্ধিজীবি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের। কেননা তারা যখন ভারতকে “অসাম্প্রদায়ীক রাষ্ট্রের আইডল হিসেবে উপস্থাপন করে” তখন আমাদের চোখে ভেসে উঠে '৯২-এ অযোধ্যায় সংগঠিত দাঙ্গা, সভ্যতার একবিংশ শতাব্দীতে এসে ২০১৩তে মুজাফফরনগরের দাঙ্গা, ভেসে উঠে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আগা-গোড়া কট্টর উগ্র হিন্দু মৌলবাদী নেতা নরেন্দ্র মোদি।

বিশ্বকে মানবাধিকারের সবক দেয়া যুক্তরাষ্ট্র যেমন নিজেই পৃথিবীর বুকে সব চাইতে বড় মানবাধিকার লঙ্গনকারী দেশ, ঠিক তেমনি ভাবে ভারতও অসাম্প্রদায়ীকতার মোড়কে পৃথিবীর একমাত্র কট্টর উগ্র হিন্দু মৌলবাদী সাম্প্রদায়ীক রাষ্ট্র।

আমাদের এই মাটি ও বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় আমরা কখনোই উগ্র সাম্প্রদায়ীক ছিলাম না। এবং আমাদের এই মাটি কখনোই উগ্র সাম্প্রদায়ীকতা ধারনও করে নাই। করবেও না।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×