somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাকেই ঠিক করতে হবে কি চান? চিরস্থায়ী সমাধান নাকি নির্দলীয় সরকার?

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকার ও বিরোধী দলের মধ্যে নির্বাচন প্রশ্নে কোনো সমঝোতা না হওয়াটা খেলা চোখে দেখলে মনে হবে দেশ আজ যে চরম রাজনৈতিক সঙ্কটের মুখোমুখি দাড়িয়ে আছে তার থেকে উত্তরনের একমাত্র পথ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করাই সঙ্কট সমাধানের মূল চাবি কাঠি। বিষয়টি কি আদৌ তা?

কিন্তু একটু গভীর ভাবে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষন করলে ফুটে উঠবে ভিন্ন চিত্র।

স্বৈরাচারী এরশাদের পতনের মধ্য দিয়ে আমাদের দেশে বিগত ২৩ বছর যাবত যে গনতন্ত্র চালু হয়েছে, ১/১১ এ তিন উদ্দিনের শাসনের ২ বছর ছাড়া বাকী সময় অর্থাৎ ২১ বছর ধরে দেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দলই দেশ শাসন করে আসছে। এবং দুই দলের শাসন আমলেই দেখা যায় তারা নিজ নিজ পছন্দের ব্যক্তিকে নির্দলীয় সরকারের প্রধান করে নির্বাচনের ব্যবস্থা তৈরী করে ক্ষমতা ত্যাগ করেছেন। এবং নিজেদের প্রয়োজনে সাংবিধানিক ভাবে উভয়েই সংবিধানকে কাঁটা-ছেড়া করে সুবিধা আদায়ের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তর্কের খাতিরে ধরে নেই শেখ হাসিনা বিরোধী দলের দাবী মেনে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষনা দিলেন। এবং সেই অনুযায়ী ব্যবস্থাও নিলেন। তাতে করে কি স্বৈরাচারের পতনের পর থেকে আজ পর্যন্ত নির্বাচনকালীন যে সমস্যা বারবার সৃষ্টি হচ্ছে তার চিরস্থায়ী সমাধান হবে?

আমাদের দেশের সংবিধান ও শাসন কাঠামো এমন ভাবে সাজানো যে, এক ব্যক্তির হাতে এত ক্ষমতা দেয়া আছে যা স্বৈর-শাসক এরশাদের ক্ষমতাকেও হারমানিয়েছে। “কিছু দিন আগেও আমাদের সংবিধানের প্রনয়নকারীদের অন্যতম ডাঃ কামাল হোসেন স্বীকার করেছেন। আমাদের সংবিধান স্বাধীন দেশের উপযোগী কোন সংবিধান নয়।“ ডাঃ কামাল হোসেনের বক্তব্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এ কথাই প্রমান করছে, গত ৪২ বছর যে সংবিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, তা কেবল অকার্যকরই নয়, অপ্রয়োজনীয়ও বটে।“

স্বাধীন দেশের উপযোগী নতুন সংবিধান ও শাসন কাঠামো তৈরী করে জনকল্যান মুলক রাষ্ট্রীয় ব্যবস্থা সৃষ্টি না করে চলমান রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও সংবিধান মেনে নির্দলীয় সরকার ও যদি দেশের শাসন ভার গ্রহন করে তবুও আমরা রাজনৈতিক সঙ্কটের কারনে নাগরিক জীবনে নেমে আসা নিরাপত্তাহীন অনিশ্চিতার হাত থেকে পরিত্রান পাবো না। এর উদাহরন ১/১১ তে তিন উদ্দিনের সরকার।


সমস্যার মূলে যাবেন নাকি শুধু মলম দিবেন?

১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

?

লিখেছেন স্প্যানকড, ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৭



ছবি নেট



কবে যে ছুঁয়েছি বিষের পেয়ালা
ঠিক মনে নেই
তবে বিষ ছড়িয়ে গেছে সারা গায়
এ বেশ সকলে টের পায়।

কবে যে কাকে খেয়েছি শেষ চুমু
কবে যে কাকে বলেছিলাম ভালোবেসে
আয়,
একটু... ...বাকিটুকু পড়ুন

চ্যাটের পানি পেটে যায় চুমা দিলে জাত যায়

লিখেছেন আজব লিংকন, ১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ২:৩৪


খেলবো কিন্তু হাত মিলাব না। মুরুব্বির একটা কথা মনে পড়ে গেল। একদিন মুরুব্বি কইছিলো, "চ্যাটের পানি পেটে যায় চুমা দিলে জাত যায়।" মুরুব্বিকে প্রশ্ন করেছিলাম, কথাটার মানে কি? তিনি বলেছিলেন,... ...বাকিটুকু পড়ুন

ইরানের আন্দোলন ও সাম্রাজ্যবাদী আমেরিকা

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৫


ইসরায়েলের চাপ সত্ত্বেও আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাচ্ছে না, কারণটা বোধহয় এতে আমেরিকার বেশি লাভ নেই। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো যেমন সৌদি আরব, কাতার বা ওমান এ হামলার বিপক্ষে।... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ, এই দেশ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৪

অফিসের পিয়ন নাজিম কয়েকদিনের ছুটিতে গ্রামের বাড়িতে গেছে। এ কারণে অনেকের মতো আমারও চা খাওয়ায় সমস্যা হচ্ছে। অথচ আট ঘণ্টায় কমপক্ষে তিন-চারটা চা না খেলে আমার চলে না। আবার এমন সমস্যা যে,... ...বাকিটুকু পড়ুন

নিজের বংশলতিকা সংরক্ষণ করা জরুরী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১২



উপরে যে ছবিটি দেখছেন, তা সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ)-এর আমলের, প্রায় ৮০০ বছরের পুরনো। তিনি হযরত
শাহ জালাল (রহ)-এর সাথে সিলেট জয়ের সময়ে বাংলায় এসেছিলেন। তিনি যখন... ...বাকিটুকু পড়ুন

×