বিয়াল্লিশ বছর আগে এই দিনে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪২ বছর আগে আজকের এই দিনে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের ওয়াদা ভঙ্গ হলো, ধূলিসাৎ হয়ে গেল মুক্তিযুদ্ধের সার্বজনীন সুদৃঢ় ঐক্য, ফিকে হতে থাকলো মুক্তির স্বপ্ন, সদ্য স্বাধীন বাংলাদেশ প্রবেশ করলো বৃটিশ-পাকিস্তানি ঔপনিবেশিক আইন কানুন, আমলা প্রশাসনের ব্লাকহোলে, স্বাধীন বাংলাদেশ প্রবেশ করলো অভ্যন্তরীণ উপনিবেশের অন্ধকার টানেলে।
বিয়াল্লিশ বছর আগে এই দিনে (১২ই জানুয়ারি ১৯৭২) বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।
আজ যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, তাদের অনেকই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে টগবগে যুবক হয়েও দেশ-মাতৃ ভূমির টানে অস্র হাতে যুদ্ধ করেন নি। আমাদের নতুন প্রজন্মের সামনে যারা আজ নিজেদের তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের চেতনার সব চেয়ে বড় আড়ৎদার হিসেবে তারা কয়জন মুক্তিযোদ্ধা?
যেই আশা-আকাংখা নিয়ে তৈরী হয়েছিল স্বাধীনতার ইশতেহার, লাল সবুজের বুকে সোনালি মানচিত্র আঁকা পতাকা। তা আজকের এই দিনে বিয়াল্লিশ বছর আগে পিছন থেকে ছুরি চালিয়ে করা হয়েছিল ক্ষত-বিক্ষত। আমরা কি সেই খবর বা সেই ইতিহাস তালাশ করি?
বিস্মিত হয়ে দেখতে হয় আমাদের মুক্তির ইতিহাসের পাতায় পাতায় ভরা বিভ্রান্তি, ব্যক্তি স্বার্থের কাছে বারবার পরাজিত হয়েছে এদেশের মানুষের মুক্তির আকাংখা। মীর জাফরের মসনদের লোভ পরাধীনতার শৃংখালা পরিয়ে দিয়েছিল এদেশের মানুষকে দীর্ঘ দুইশত বছর। বিয়াল্লিশ বছর আগে এই দিনে (১২ই জানুয়ারি ১৯৭২) ক্ষমতা লোভী ব্যক্তি স্বার্থের কাছে পরাভূত হয়েছিল লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগ, রক্তক্ষয়ী নয় মাসের হানাদার বিরোধী স্বাধীনতাকামী মানুষের বলিদান।
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।