পতিতা!
এজেনো নিজের উপর কিছুটা হলে ও দায় মুক্ত হওয়া।
সমাজে বড় বড় কথা বলার লোকের অভাব নেই কিন্তু একজন সৎ মনস্তাত্তিক লোকের বড় ই অভাব আর তাইতো কিছু নারী বেঁছে নেন জগন্য কাজ।
এতক্ষন যা বললাম তা এক অভাগা নারীর জীবনের গল্পের কিছু অংশ!
চাল নেই, চুলু নেই তবুতো জীবন কাটাতে হবে আপন মহিমায়, কেউ জীবন চালাতে বেঁছে নেন নামী দামী চাকরি আবার কারো ভাগ্যে জোটে সেই দেহ বিক্রির চাকরি।
এর আগেও অনেক বার অনেক পতিতা নারীর জীবনের গল্প শুনেছিলাম,শুনেছিলাম তাদের জীবনের কিছু ভয়ানক স্মৃতি।
এই সেদিন শুনলাম আরেক পতিতার গল্প,প্রশ্ন করেছিলাম কেনো এসেছেন এই লাইনে?
উত্তরে সে আমায় বললো বাসার খরচ আর আমার কলেজের খরচটা কি আপনি পৌছে দিবেন?
নির্বিকার হয়ে তাকিয়ে রইলাম,নামে পতিতা হলে ও এদের আসল পরিচয় এরা মানুষ!
পেটের দায়ে বেঁছে নিয়েছে এই অনৈতিক কর্ম!
প্রশ্ন করেছিলাম কে কে আছে আপনার পরিবারে?
বললো মা,আর ছোট একটা বোন।
পরিবারের একমাত্র কর্মক্ষম বাবাকে হারিয়ে নির্ধিদায় যে কারো সাথে রাত কাটাতে কিংবা খারাপ কাজে লিপ্ত হতে তার বিবেক বাঁধা দেয় না!
তার বিবেকরর দোষ দিয়ে ই বা লাভ কি, তাদের দিয়ে যারা হরমায়েশ এমন অপকর্ম করে বেড়াচ্ছে তাদের বিবেক ই তো কুলশিত!
অদ্ভুত একটা তথ্য পেলাম তাদের এই কাজ করার জন্য একদল দালাল হরমায়েশ ছুটে বেড়াচ্ছে আমাদের চারপাশে।
এদের দেখে বুঝার উপায় নেই যে এরা ই পতিতাদের দালাল।
প্রশ্ন ছিলো কত টাকা কামান প্রতিদিন!
কান্না বিজড়িত কন্ঠে, সারাদিন শরীরের উপর যা ধক্কল যায় তাতে দালাল চক্রকে দিয়ে একজন দিন মজুরের চাইতে ও কম টাকা নিয়ে বাসায় ফিরি।
প্রশ্ন করেছিলাম তাইলে দিনমজুর খাটলে ই পারতেন?
উত্তরে কে নিবে আমাদের?
আমার বলার আর কোন ভাষা ছিলো না!
শেষ কিছু প্রশ্ন - আর দশটা নারীর মত আপনার বাঁচতে ইচ্ছে করে না?
বিয়ে করবেন না?
সংসার করতে কি ইচ্ছা হয় না?
আপনার কি মা হতে সাধ জাগে না?
উত্তরে- কে করবে আমায় বিয়ে? বিয়ের জন্য পারি বারিক ভাবে চেয়েছিলো কিন্তু ছেলের বাড়ী থেকে মোটা অংকের যৌতুক দাবী করেছে,যা তার পরিবারের দেয়া সম্ভব নয়!
সংসার তো করছি আর তাই তো সংসারের বোঝা কাঁধে নিতে গিয়ে জড়িয়ে পড়েছি অনৈতিক কাজে।
বিয়ে হলে তবে তো মা! জানেন প্রতিটা মেয়ে স্বপ্ন দেখে তার একটা ভাল স্বামী হবে, সংসার হবে আনন্দের সাগর,তার কোল জুড়ে আসবে একজন সন্তান। আমি ও ব্যতিক্রম নই।
ফিরে আসবেন এই পথ থেকে?
সম্ভব নয়,এই সমাজ আমাকে মেনে নেবে না।
সেই পতিতার প্রতিটা কথা জেনো আমার মনকে বিষাদে ভরিয়ে দিয়েছে।
এবার প্রশ্ন আপনাদের কাছে, সেই পতিতাদের আপনি কোন চোখে দেখবেন?
জানি সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছে নেই।
তবু বলবো ঘৃনা নয় ভালবাসার চোখে দেখুন সেই পতিতা নামধারী অভাগীদের।
যারা নিজেদের জীবন কে যুদ্ধের ময়দানে ঠেলে দিয়ে প্রানপন লড়ে যাচ্ছেন।
ধিক্কার তাদের যারা এই খারাপ পথে আনতে বাধ্য করছে সেই কোমলমতী নারীদের।
নিজেদের পকেট ভাড়ী করতে অন্যের জীবনকে ঠেলে দিচ্ছে অন্ধকারে।
আপনার আশেপাশে হয়তো ঐ সব দালাল চক্র ঘুরাঘুরি করছে, হয়তো দালালদের ব্যবসা চাঙ্গা করতে অনেক অবুঝ নারীকে ই এই পথে আসতে বাধ্য করা হতে পারে।
তাই সর্বদা চোখ কান খোলা রাখুন।
প্রতিহত করুন ঐ সব দূস্কৃতি কারীদের।
আর আপনাদের প্রতি অনুরোধ ওদের ভোগ্যপন্য ভাববেন না! ওরা ও আপনার, আমার মত মানুষ।
আপনার একজনের দশ মিনিটের লালসা কোন একটা মেয়ের সারা জীবনের কান্না!
আপনার, আমার সচেতনতা ই পারে একজন নারীর প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে।
সর্বদা মানুষের কল্যানে কাজ করলে শ্রষ্ঠা খুশি হন!
ছবি :- ইন্টারনেট থেকে সংগৃহীত ।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।