somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারিয়ে যাচ্ছে চিঠি,হারিয়ে যাচ্ছে রানার!

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমাজ থেকে উঠে যাচ্ছে চিঠির প্রচলন,প্রজন্ম ভূলতে বসেছে পোস্ট অফিসের ইতিহাস!


রিফাত কান্তি সেন:-

রবিবার, ৩০ আগস্ট ২০১৫

ডিজিটালের ছোয়ায়, বিলিন হচ্ছে পোস্ট অফিস!
পর্দার অন্তরালে হারিয়ে যাচ্ছে রানার রা!
চিঠির প্রচলন ও ধিরে ধিরে উঠে যাচ্ছে সমাজ থেকে।

রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘন্টা বাজছে রাতে
রানার চলেছে খবরের বোঝা হাতে,রানার চলেছে, রানার !
রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার ।
দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার-
কাজ নিয়েছে সে নতুন খবর আনার ।

সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আজ ও রানারের কথা উল্লেখ থাকলে ও ডিজিটালের ছোয়ায় হারিয়ে যাচ্ছে রানার রা!

এখন আর নতুন খবর পৌঁছাতে লন্ঠন হাতে নিয়ে ছুটে যেতে হয় না মানুষের দ্বারে দ্বারে!

তথ্য প্রযুক্তির আধুনিকতার ছোয়ায় দিনে দিনেই হারিয়ে যাচ্ছে পোস্ট অফিস ( ডাকঘর)।

একসময় মানুষের বার্তা বাহ্ক এর গুরুত্বপূর্ন কাজটি করতেন এই রানার রা।পোস্ট অফিসের মাধ্যমে দূর, দূরান্ত থেকে প্রিয় মানুষের চিঠির খবর পৌছে দিতেন প্রিয় মানুষ গুলোর কাছে।

শুধু তাই নয় প্রবাসীরা তাদের স্বজনদের সাথে চিঠির মাধ্যমে ই যোগাযোগ করতেন।
পাঠাতেন অর্থ,আর সেই অর্থ, তথ্য আসতো পোস্ট অফিস গুলোতে।

যদিও এখন আর কেউ ই চিঠির মাধ্যমে যোগাযোগ করেন না বিজ্ঞানের আশির্বাদের ফলে।

হাতে লেখা চিঠি আসে না বলেই অলস সময় কাটান বেশীরভাগ পোস্ট অফিসের কর্মকর্তারা ই।
পোস্ট অফিস গুলো ফাঁকা,চিঠির বস্ক গুলোতে ও মরিচা পরে আছে।

যদিও সরকারী অনেক কাজ ই আজ ও পোস্ট অফিসের মাধ্যমে ই সম্পাদিত হয়।

আধুনিক প্রযুক্তির যুগে যখন সেকেন্ডের মধ্যে ই খবর পৌছানো যায়, সেখানে রানার আর পোস্ট অফিসের কথা তো ভূলে যাবার ই কথা।

কালের বিবর্তনে সবই হারিয়ে যায়, যেমন আজ হারাচ্ছে রানার।

এক সময় প্রেম নিবেদনের একমাত্র মাধ্যম ছিলো চিঠি,সীমান্তের এ পাড় থেকে ও পাড়,টেকনাফ থেকে তেতুলিয়া সবই ছিলো পোস্ট অফিসের মধ্যে সীমাবদ্ধ।
হয়তো এজন্যই তখনকার প্রেমে ও ছিলো সুদৃঢ়,ছিলো অফুরন্ত ভালবাসার পড়শ।

একটি চিঠি ভিনদেশ থেকে এ দেশে আসতে কেটে যেতো কয়েক সপ্তাহ, কয়েক মাস।
কিন্তু তাই বলে ভালবাসা কম ছিলো না।

স্বজন রা মুখিয়ে থাকতেন কবে আসবে চিঠি,রানারেন অপেক্ষা কবে আসবে তার হাতে কবে পৌছাবে সেই চিঠি প্রিয়জনের নিকট।

প্রযুক্তি আজ সেই অপেক্ষার প্রহরটাকে এতটা ই সহজ করেছে যে আজ সেই পোস্ট অফিসের কথা ভূলতে বসেছে প্রিয় প্রজন্ম!

আজ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যাবহিত হচ্ছে ফেসবুক টুইটার, স্কাইপ,ট্যাঙ্গো,ভাইবার,ইমো, জি মেইল সহ নানা প্রযুক্তি।

প্রিয় প্রজন্মের জানা উচিত কেমন ছিলো এক সময়কার যোগাযোগ,কেমন ছিলো অপেক্ষার মূল্য।

ভূলে গেলে চলবে না এই পোস্ট অফিস(ডাকঘর) ই এক সময় আমাদের একমাত্র যোগাযোগের সম্ভল ছিলো,রানার রা ছিলো আমাদের প্রান।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×