somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুল শব্দের পাসওয়ার্ড বেশি সুরক্ষিত!

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা: কম্পিউটার সংশ্লিষ্ট প্রকৌশল কিংবা প্রাযুক্তিক কাজে অনেক লম্বা শব্দ বা বাক্যের পাসওয়ার্ড নেওয়া সাধারণ ব্যাপার। মনে করা হয়, লম্বা শব্দ বা বাক্যের পাসওয়ার্ড অনেক বেশি সংহত ও গোপন থাকে।

কিন্তু এক গবেষণা দল বলছে এ ধারণা ভুল। অর্থাৎ যত লম্বা পাসওয়ার্ড ব্যবহার করা হোক তা ভেঙে ফেলা হ্যাকারদের কাছে খুব বেশি অসম্ভব নয়!

প্রশ্ন আসতে পারে, লম্বা পাসওয়ার্ডও যদি গোপন তথ্যাদিকে সুরক্ষিত না রাখতে পারে তাহলে উপায়! উপায় বলেছেন সেই গবেষকরাই।

দুস্কৃতিকারীদের হাত থেকে গোপন তথ্যাদিকে সুরক্ষিত রাখতে এলোমেলো ভুল শব্দ বা বাক্যের পাসওয়ার্ডই কার্যকরি ভূমিকা রাখতে পারে!

যুক্তরাষ্ট্রের কার্নেগী ম্যালন ইউনিভার্সিটির এক গবেষণা দল সম্প্রতি প্রকৌশল ও প্রাযুক্তিক কাজে গোপন পাসওয়ার্ড নিয়ে পরিচালিত গবেষণা শেষে এ তথ্য জানিয়েছে।

গবেষণা দলটির অন্যতম সদস্য অশ্বিনী ‍রাও বলেন, “যত লম্বা পাসওয়ার্ড হোক, পরিচিত শব্দের মধ্যে হলে তা হ্যাকারদের জন্য ভাঙা কঠিন নয়। কিন্তু যদি একটি ভুল বানান বা ব্যাকরণের শব্দ পাসওয়ার্ড দেওয়া হয় তাহলে তা ভাঙতে দুস্কৃতিকারীদের ঘাম ঝরাতে হবে।”

গবেষণা প্রতিবেদন জানায়, “বর্তমান প্রজন্ম `abiggerbetterpassword` অথবা `thecommunistfairy` এর মতো অনেক লম্বা পাসওয়ার্ড গ্রহণ করে থাকে। কিন্তু পরিচিত শব্দ বা বাক্যের মধ্যে হওয়ায় সেগুলো অনুমান করা খুব সহজ হয়ে যায়।”

একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে আরও বলা হয়, “পরিচিত কোনো শব্দ, বাক্য, প্রবাদ, ঠিকানা, যেমন: ডাক ঠিকানা, ইমেইল অ্যাকাউন্ট এর শাব্দিক গঠনের পাসওয়ার্ডও কম গোপন থাকে! এগুলো অনেক লম্বা হলেও সুরক্ষিত বলা যাবে না!

গবেষকরা বলেন, “সঠিক শব্দ, বাক্যের পাসওয়ার্ড অনুমান করে হ্যাকাররা তা অনেক সময় ভেঙে ফেলতে পারে। এখানে কেবল ভুল বানান কিংবা ভুল ব্যাকরণের বাক্যই অনেক পার্থক্য গড়ে দিতে পারে। ভুল বানান ও ভুল ব্যাকরণের শব্দ হ্যাকারদে আক্রমণকে বোকা বানিয়ে দিতে পারে।“

গবেষণা প্রতিবেদনটি টেক্সাসের স্যান্ট অ্যান্টনিওতে ‘ডাটা ও অ্যাপ্লিকেশন সিকিউরিটি এন্ড প্রাইভেসি’ শীর্ষক একটি সম্মেলনে উপস্থাপিত হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×