somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুলি করবেন না, আমি ছাত্রলীগ।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘গুলি করবেন না, আমি ছাত্রলীগ। হেফাজতে ইসলাম আমাদের ওপর হামলা করেছে। দয়া করে তাদের প্রতিহত করুন। এর পরেও পুলিশ গুলি চালায় আমাদের ওপর।’ কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছেন কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আহতদের দেখতে গেলে তিনি এসব কথা বলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন ইকবাল। তার হাতে, পেটে ও পায়ে ৬টি গুলি লেগেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। পুলিশ খুব কাছ থেকে বন্দুক ঠেকিয়ে তাকে গুলি করেছে বলে ইকবাল অভিযোগ করেন।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ইকবালের বিছানার সামনে গিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে প্রশ্ন করেন-কী হয়েছে, কারা গুলি করেছিল?
এ প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘হেফাজতে ইসলামের সমর্থকরা প্রথমে আমাদের ওপর হামলা চালায়। এর পরেই পুলিশ এসে ফাঁকা গুলি ছোড়ে। আমরা বারবার পুলিশকে জোড়হাতে অনুরোধ করি, আমাদের সহায়তার জন্য।’
‘পুলিশকে বলেছিলাম, আমরা সবাই আওয়ামী লীগের সমাবেশে এসেছি। গুলি করবেন না, আমি ছাত্রলীগ। এ কথার কোনো মূল্য দেয়নি পুলিশ। খুব কাছ থেকে এসে পুলিশ গুলি করেছে’ বলেন আহত ইকবাল। এ কথা শোনার পর কোনো মন্তব্য করেননি আইন প্রতিমন্ত্রী।
এর আগে বিকেল সাড়ে ৪টায় কামরাঙ্গীরচর থানার পাশে ত্রিমুখী সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে আহত হয়ে ৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাদের মধ্যে শহিদুল ইসলাম নামের এক আওয়ামী লীগ কর্মী মারা যান। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার খচপুরে।
তিনি কামরাঙ্গীরচরে ফল ব্যবসা করতেন। পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।




http://www.sangbad24.net/?p=6715
[img|http://ciu.somewherein.net/ciu/image/117210/small/?token_id=cf390545d2d2623c2539b8e935d3e302





কামরুল এখন কী বলবেন? চুপ মাইরা গেলেন কেনো?মজা পাইলাম।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×