নাটোরের বনপাড়ায় শুক্রবার বিএনপির মিছিলে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় গুরুতর আহত বরাইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপি সভাপতি সানাউল্লাহ নূর বাবু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুকে দুপুরে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জের এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতাল, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুর নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বনপাড়া বাজারের দিকে যাওয়ার সময় আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায়। এ সময় তারা ফাঁকা গুলি করে এবং মিছিলে অংশগ্রহণকারীদের মারধোর ও কুপিয়ে জখম করে। এসময় স্থানীয় সাংবাদিকসহ তাদের কমপক্ষে ৩০জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় গুরুতর আহত বাংলাদেশ প্রতিদিনের স্থানীয় প্রতিনিধি নাসিম উদ্দিন, দৈনিক ডেসটিনির তোফাজ্জল হোসেন, এটিএন বাংলার ক্যামেরাম্যান মাসুদ রানাকে গুরুতর অবস্থায় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে অন্যদের বড়াইগ্রাম হাসপাতাল ও বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা সাংবাদিকদের ৩টি ক্যামেরাও ছিনিয়ে নেয়।
এর আগে বড়াইগ্রাম পৌর সভার মেয়র ইসাহাক আলীসহ দলীয় নেতা-কর্মীরা কর্মসুচিতে অংশ নিতে বনপাড়া বাজারের দিকে আসার সময় তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূরো বনপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলন আহবান করেছে জেলা বিএনপি। এ বিষয়ে বড়াইগ্রাম সার্কেলের এএসপি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নাটোরে বিএনপির মিছিলে আ’লীগের গুলিবর্ষণ: উপজেলা চেয়ারম্যান নিহত, আহত ৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।