অসংখ্য মিউজিক ভিডিওর নায়িকা রেসী হালের জনপ্রিয় তারকা ডিপজলের কল্যাণে জনপ্রিয়তা এবং ব্যস্ততা পাওয়ার পর খেই হারিয়ে ফেলছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ডিপজলের নায়িকা হিসেবে পর পর চার ছবিতে সাফল্য পাওয়ার পর তিনি ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছেন এমন অভিযোগ তার সহশিল্পীদের।
শুটিংয়ের সময় তার আচার-আচরণের ব্যাপক পরিবর্তনের পাশাপাশি নানা খবরদারিতে অতিষ্ঠ সহশিল্পীরা। ডিপজল প্রযোজিত ছবির শুটিংয়ে অন্য কোন নায়িকাকে সহ্য করতে পারছেন না তিনি রহস্যজনক কারণে। বিশেষ করে সুপার হিরোইন মিমোকে নিয়ে তার অতি উৎসাহী কর্মকাণ্ড চলচ্চিত্র শিল্পে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। মিমো ডিপজল প্রযোজিত এবং এফআই মানিক পরিচালিত 'এক জবান' ছবিতে রোমান্টিক নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। নায়ক ডিপজলের আবিষ্কার জয়। রেসী নিজেও অভিনয় করেছেন ডিপজলের বিপরীতে।
এই ছবিতে রেসী মিমোকে নানাভাবে সমস্যায় ফেলার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মিমো নতুন বলে সবকিছু মুখ বুজে সহ্য করেছেন। রেসী মিমোকে প্রথমে বেয়াদব হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালিয়েছেন তার মুখপাত্রকে দিয়ে। সম্প্রতি তিনি মিমোকে বিয়েও দিয়ে ফেলেছেন তার মুখপাত্রের মাধ্যমে। ডিপজলের আরেক আবিষ্কার নতুন ভিলেন ডিজে সোহেলকে মিমো বিয়ে করেছেন এ ধরনের মিথ্যা অপপ্রচারের নেপথ্যে রেসী কাজ করেছেন বলে অনুসন্ধানে জানা গেছে।
সূত্রটি জানিয়েছেন আমেরিকার নাগরিক এই ডিজে সোহেল ডিপজলের 'এক জবান' ছবিতে অভিনয় করেছেন রেসী এবং মিমোর সঙ্গে ভিলেন হিসেবে। সম্প্রতি মিমো তার জন্মদিন করেছেন সোহেলের মালিকানাধীন রেস্টুরেন্ট 'কড়াই গোশত'তে। এটারই সুযোগ নেয়ার চেষ্টা করেছেন রেসী। তার মুখপাত্রকে দিয়ে মিথ্যা বিয়ের খবরটা প্রচার করে দিলেন। মিমো যখন প্রতিবাদ করলেন তখন রেসীর মুখপাত্র নিজেকে রক্ষা করার জন্য সত্য কথাটা বলে দিয়েছেন। জানিয়েছেন এই তথ্যটি তাকে রেসী দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, মিমোকে রেসী কেন টার্গেট করলেন? কেন একজন সহশিল্পীর সঙ্গে বিয়ে দেয়ার চেষ্টা চালালেন।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, 'এক জবান' ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে মিমোর কাছে হয়তো তিনি ধরা খেয়েছেন, নয়তো তার আত্মবিশ্বাসে ফাটল ধরেছে যে, এই পর্যায়ে খুব বেশিদিন থাকতে পারবেন না এই ভেবে। কারণ দর্শক হয়তো ডিপজলের সঙ্গে রেসীকে বার বার পছন্দ করবেন না এটা স্বাভাবিক বিষয়। দর্শক বৈচিত্র্যের জন্যই হয়তো ভবিষ্যতে ডিপজলকে নায়িকা পরিবর্তন করতে হবে যেটা আগে ভাগে বুঝতে পেরে রেসী বেসামাল হয়ে গেছেন। যদি তাই হয় তাহলে রেসীর ফিল্মে টিকে থাকাটা কষ্টকর হয়ে যাবে। এমন বক্তব্য তারই ঘনিষ্ঠজনদের। কারণ চরমভাবে অকৃতজ্ঞ নায়িকা হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। নায়ক সাগরের সঙ্গে অবৈধভাবে নয় বছর ঘর সংসার, নামমাত্র পারিশ্রমিকে মিউজিক ভিডিওতে কাজ করে জীবিকা নির্বাহ করা রেসী যাদের কল্যাণে চলচ্চিত্রের নায়িকা হয়েছে।
বিশেষ করে তাকে নায়িকা করার ব্যাপারে যে দু'জন সাংবাদিক প্রধান ভূমিকা রেখেছেন, ডিপজলের নায়িকা হওয়ার পর, দামি গাড়িতে চড়ার পর তাদেরকেই মনে রাখার প্রয়োজন বোধ করেননি। সাগরকে তো অস্বীকার করেছেন অনেক আগেই। ইদানীং তার ক্যারিয়ারে ডিপজলের ভূমিকাটাকেও অস্বীকার করতে শুরু করেছেন তিনি। ঘনিষ্ঠজনদের বলছেন, তিনি ছাড়া এখন ডিপজল অচল। রেসী নিজেকে শাবানা ভাবছেন এবং ডিপজলকে জসীম বানাবার চেষ্টা করছেন- এমন খবর তার মুখপাত্রের কাছ থেকে যারাই শুনেছেন তারাই বিস্মিত হয়েছেন রেসীর দুঃসাহস আর অকৃতজ্ঞতার পরিধি দেখে।
সবারই প্রশ্ন রেসী এখন কোন পথে হাঁটছেন? আসলে তার লক্ষ্য কি? সহশিল্পীদের নানারকম যন্ত্রণা দিয়ে তিনি কি প্রমাণ করতে চাইছেন। তাছাড়া মিমোর মতো নতুন নায়িকাকে টার্গেট করার কারণটাই বা কি? এর আগে শাকিব খানের সঙ্গে কাজ করতে গিয়ে অপু বিশ্বাসের সঙ্গে বেশ কয়েকবার ঝগড়া বাধিয়েছেন। এমনকি ব্যাংককে এক ছবির শুটিংয়ে অপুর কাছে মারও খেয়েছেন। তার পরও নিজেকে শুধরাতে পারছে না রেসী। ব্যস্ততা আর জনপ্রিয়তা তার মাথা গরম করে দিয়েছে বলে চলচ্চিত্রবোদ্ধারা অভিমত ব্যক্ত করে কারও পেছনে লাগার পূর্বে আয়নায় নিজের চেহারাটা দেখার জন্য উপদেশ দিচ্ছেন। তা না হলে ভবিষ্যৎ তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে- এটা চলচ্চিত্রবোদ্ধারাও অনুমান করতে পারছেন না।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।