প্রাদেশিক সরকারে হাসিনার অনীহায় হতাশ এরশাদ
এদিকে, গত ১৩ মার্চ রাজধানীর একটি অভিজাত হোটেলে সেমিনার আয়োজন করে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রণয়নের প্রস্তাবটি উপস্থাপন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অবশ্য তার আগে থেকেই প্রাদেশিক সরকার ব্যবস্থা নিয়ে সক্রিয় ছিলেন জাপা চেয়ারম্যান ও তার দল। ওই প্রস্তাব চূড়ান্ত করার আগেই প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটি গঠন করে তারা। ভারতের বিভিন্ন প্রদেশ ভ্রমণের অভিজ্ঞতার আলোকে এ কমিটির নেতৃবৃন্দই প্রাদেশিক সরকার বাস্তবায়ন প্রস্তাব চূড়ান্ত করে। পরবর্তীতে নিজেদের প্রস্তাবিত ৮ প্রদেশে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়নে প্রতিটিতেই আলাদা কমিটি গঠন করা হয়। সে কমিটি প্রাদেশিক সরকারের পক্ষে জনতম গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় শুরু করে। এরই মধ্যে রাজধানী ঢাকা ছাড়াও সিলেট ও চট্টগামে এধরনের দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় এরশাদ নিজে উপস্থিত ছিলেন। এছাড়া দলীয়সহ বিভিন্ন ফোরামের সভা-সেমিনারে প্রাদেশিক সরকারের পক্ষে বক্তব্য দিয়েও জনমত গঠনের চেষ্টা করেছেন এরশাদ। এরই ধারাবাহিকতায় ৭ম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রীকে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা কায়েম করে যেতে পারলে এ দেশের মানুষ আপনাকে (শেখ হাসিনা) যুগ যুগ ধরে মনে রাখবে। এ সময় প্রধানমন্ত্রী অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। এরশাদ তাকে লক্ষ্য করে আরও বলেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা হলে রাজধানী ঢাকার উপর চাপও কমবে। নয়ত এই শহরটি বসবাস অনুপযোগী হয়ে পড়বে ধীরে ধীরে। এছাড়া প্রাদেশিক সরকারের আরও কিছু সুবিধা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন তিনি। কিন্তু সমাপনী ভাষণে এরশাদকে হতাশায় নিমজ্জিত করে প্রধানমন্ত্রী বলেন, প্রদেশ গঠন না করে প্রশাসন বিকেন্দ্রীকরণ করা হবে। কারণ, প্রদেশ করে কোন লাভ নেই। বরং সরকারের খরচ অনেক বেড়ে যাবে। তিনি বলেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রণয়নে অফিস আদালত আরও বাড়াতে হবে। এতে প্রশাসনের মাথাভারি হওয়ার সাথে সাথে জায়গাও অপচয় হবে অনেক। তাই প্রাদেশিক সরকার ব্যবস্থা কায়েম নয়, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উপজেলার মত জেলা পরিষদকেও সক্রিয় করা হবে।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবি আদায়ের ব্যাপারে এরশাদকে নতুন করে ভাবতে হচ্ছে।
এ ব্যাপারে এরশাদের ঘনিষ্ঠ সূত্র শীর্ষ নিউজ ডটকমকে জানায়, প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রণয়নের দাবিকে আরও জোরালোভাবে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপনের জন্য করণীয় সম্পর্কে দলের সিনিয়র নেতাসহ নিজের পরামর্শকদের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে আলাপকালে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও এরশাদের প্রেস সচিব সুনীল শুভরায় শীর্ষ নিউজ ডটকমকে বলেন, প্রাদেশিক সরকার প্রণয়ন হলে প্রশাসনের মাথাভারি হওয়ার সাথে সাথে এ সেক্টরে আরও গতি আসবে। প্রধানমন্ত্রীকে আমরা এটা বোঝানোর চেষ্টা করবো। আশা করি তিনি বুঝবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়নের এ দাবিটি জাপার সংস্কার কর্মসূচির অংশ। তাই এ দাবি থেকে সরে দাঁড়ানোর কোন সুযোগ নেই।
শরীফ খিয়াম, ১৪ ডিসেম্বর (শীর্ষ নিউজ ডটকম)
মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন
আমার হারিয়ে যাবার গল্প
তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।