ঢাকা: রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধের মধ্যে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশ চলছে। প্রেস ক্লাবের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি থাকলেও তারা সমাবেশে কোনো রকম বাধা দিচ্ছে না। নির্বিঘ্নেই প্রেস ক্লাবে যাতায়াত করছেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষক-কর্মচারীরা।
চাকরি জাতীয়করণ, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, খসড়া শিক্ষা আইন বাতিল ও চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল বিভিন্ন দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশ শুরু হয়েছে।
বুধবার দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে জাতীয় প্রেসক্লাবে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে বেগম জিয়া অনুষ্ঠানস্থলে এসে পৌঁছবেন।
এদিকে, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমাবেশেকে কেন্দ্র করে প্রেসক্লাবের আশেপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সেখানে জড়ো হয়েছে।
পুলিশের রমনা জোনের এডিসি শিবলী নোমানের নের্তৃত্বে পুলিশের প্রায় অর্ধশতাধিক সদস্য গোটা প্রেসক্লাব এলাকায় মারমুখি অবস্থান নিয়েছে।
বিস্তারিত খবরটি পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


