তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো সময় বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে টেলিফোন করবেন।
শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর একটি হোটেলে এক আলোচনাসভা শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি সাংবাদিকদের একথা জানিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফোন করবেন। আশা করছি আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান হবে।
ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে ‘আনুষ্ঠানিক- অনানুষ্ঠানিক’ যোগাযোগ হচ্ছে জানিয়ে জাসদ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার মধ্যে ‘যে কোনো দিন’ আলোচনার সূত্রপাত হতে পারে বলেই তার ধারণা।
ইনু বলেন, “আমাদের প্রস্তাব যদি না মানা হয়, সংলাপে যদি তারা না আসেন, আমরাই আলোচনার সূত্রপাত ঘটাব, প্রয়োজনে আদালতের শরণাপন্ন হব।
বিস্তারিত খবরের লিংক এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


