somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশজুড়ে সংঘর্ষ,পুলিশ-বিজিবির গুলি ও আ’লীগের হামলায় নিহত ৭

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ার চিরিঙ্গা স্টেশনে বিজিবি ও পুলিশের গুলিতে যুবদল ও ছাত্রদলের দুই নেতাসহ তিনজন নিহত হয়েছে। আরো ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অর্ধশত।

পুলিশ একজনের মৃত্যুর কথা স্বীকার করলেও বিএনপি ও স্থানীয় সূত্র নিহতের সংখ্যা তিনজন বলে দাবি করেছে।

নিহতরা হলেন- চকরিয়া পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক বাদশা (৩০) ও চকরিয়া পৌর ছাত্রদলের নির্বাহী সদস্য মিজানুর রহমান (২১)। অন্যজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। এরা হলেন মোহাম্মদ জমির (২২) ও মোহাম্মদ বাদশা মিয়া (২৩)। এই দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে চকরিয়া পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল চিরিঙ্গা স্টেশনে মিছিল বের করলে টহলরত বিজিবি ও দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরিফ (২৩) শরীফ (৩০) জাহাঙ্গীর (৪০)নামে ছাত্রদলের এক ও যুবদলের দুই কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫০জন।

নিহত আরিফকে মুমূর্ষ অবস্থায় ফরিদগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।অপর আরিফ চাঁদপুর সদর হাসপাতালে ও জাহাঙ্গীর ঢাকা নেয়ার পথে মারা যান।

এছাড়া গুরুতর আহত সাইফুল ইসলাম (২৫), আরিফ হোসেন (৪০), নাছির (২৮), তারেক (২৫) কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মিছিলে স্থানীয় আওয়ামী লীগের হামলায় শফিকুল ইসলাম নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার পূর্বকাশিমারি বাজার এলাকায় এ হামলার ঘটনা।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জলিল জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টার দিকে একটি মিছিল বের করে কাশিমারি ইউনিয়ন ১৮ দল। মিছিলটি পূর্বকাশিমারি বাজার এলাকায় পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আবু হোসেন ও সবুর মোল্লার নেতৃত্বে একটি গ্রুপ মিছিলে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে ঘটনাস্থলেই মারা যান শফিকুল ইসলাম। তবে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আবু হোসেন জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো হামলা করা হয়নি। মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

খবরের বিস্তারিত লিংক এখানে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×