somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ককটেলে প্রকম্পিত রাজধানী

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা: নির্দলীয় সরকারের দাবিতে ডাকা রবিবার ভোর ৬টা থেকে শুরু হতে যাওয়া ১৮ দলীয় জোটের ৬০ ঘণ্টা হরতালের সমর্থনে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।

এ সময় হরতাল সমর্থকরা অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিল থেকে পুলিশ অন্তত ৬ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১০টার দিকে শিবিরকর্মীরা ধানমন্ডি এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিল নিয়ে কিছুদূর এগিয়ে বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদের বাসার সামনে এসে শিবিরকর্মীরা অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দিগ্বদিক ছুটোছুটি করতে থাকে। পরে পুলিশ আসলে শিবিরকর্মীরা সরে পড়ে। এ সময় এক শিবিরকর্মীকে আটক করে পুলিশ ধানমন্ডি থানায় নিয়ে যায়।

প্রায় একই সময়ে কাকরাইল ও মিন্টো রোড এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় কাকরাইলে বিচারপতি জিন্নাত আরার বাসার সামনে ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা।

আর মিন্টো রোডে বিচারপতি এসকে সিনহার বাসার সামনেও একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কাকরাইল থেকে পুলিশ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে।

বিস্তারিত খবরের লিংক এখানে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×