প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ফোনালাপে হরতাল প্রত্যাহারের আহ্বানের পর বিএনপি জানিয়েছে, হরতাল বহাল থাকবে। নির্দলীয় সরকারের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হলে মঙ্গলবার সন্ধ্যায় হরতাল কর্মসূচি শেষ হওয়ার পর যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা শুরুর আহ্বান জানান, তাহলে বিএনপি সাড়া দেবে।
প্রধানমন্ত্রীকে সংঘাতের পথ ছেড়ে আসার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য প্রধানমন্ত্রীকে এগিয়ে আসতে হবে।
শনিবার রাতে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর ফোনালাপের পর এক সংবাদ সম্মেলনে মারুফ কামাল এসব কথা জানান।
মারুফ কামাল আরো ও বলেন, প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ফোন করে বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ ৪০ মিনিটের ফোনালাপে অতীতের অনেক বিষয়ই তুলে ধরেন। এর জবাবে বেগম জিয়া প্রধানমন্ত্রীকে বলেছেন, আমরা অতীতমুখী রাজনীতি বাদ দিয়ে নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই। তাই অতীতের কথা বলে লাভ নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানালে বেগম জিয়া বলেছেন- হরতাল প্রত্যাহারের সুযোগ নেই। শুক্রবার বললে বিষয়টি বিবেচনা করা যেত। এখন বললেও একার পক্ষে সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়।
সম্পুর্ণ খবরের লিংক এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


