সোজা পথে না এলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে বলে বিরোধী দলীয় নেতা বেগম খালেদার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।তিনি বলেন, “নাশকতার মাধ্যমে মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াকে আইনের আওতায় এনে বিচার করা হবে।”
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম এসব কথা বলেন।
বিরোধী দলের তত্ত্বাবধায়ক দাবি প্রসঙ্গে তিনি বলেন, “নৈরাজ্য করে সাংবিধানিক শূন্যতা তৈরি করলে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিনের মতো অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করবে না এর গ্যারান্টি কে দেবে? সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন প্রতিহত করা যাবে না। ফখরুদ্দিন, মঈনউদ্দিন, ইয়াজউদ্দিন খালেদার সৃষ্টি। তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত অবৈধ করে দিয়েছে। এর মাধ্যমে ৭২ এর সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।”
আওয়ামী নেতা কর্মীদের ওপর এবং তাদের বাস ভবনে হামলার সমালোচনা করে শেখ সেলিম বলেন, “আওয়ামী লীগ পাল্টা আক্রমণ করলে পালাবার পথ পাবেন না
বিস্তারিত ও খবরের সোর্স লিংক>>>

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


