somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী সপ্তাহ থেকে আসতে পারে অবরোধ

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টানা ৬০ ঘণ্টার হরতাল শেষে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিলেও সংলাপের ব্যাপারে অগ্রগতি না হলে আগামী সপ্তাহে অবরোধের কর্মসূচি দিতে পারে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

জোট সূত্রে জানা গেছে, অবরোধ কর্মসূচির প্রাথমিক সিদ্ধান্ত নেয়া আছে। তবে সংলাপের যে আবহ তৈরি হয়েছে তা সফল হলে কর্মসূচির পরিবর্তন হতে পারে। মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয় চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর থেকে এ আন্দোলন করে আসছে বিএনপি ও ১৮ দল। তবে সরকার এ দাবি এখনো মানায় দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় বিরোধী জোট। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে টানা ৬০ ঘন্টার হরতালের কর্মসূচি দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার হরতাল চলাকালে হামলা, মামলা ও নিহতের প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় ১৮ দল। এছাড়া নিহতদের স্মরণে ১ নভেম্বর সারাদেশে গায়েবানা জানাজার কর্মসূচি দেয়া হয়।

বিএনপির সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপিপ্রধানের ফোনালাপের আগে টানা কর্মসূচি অবরোধ কর্মসূচি পালনের প্রাথমিক সিদ্ধান্ত ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে এ কর্মসূচি চূড়ান্ত ও সংলাপ বিষয়ে দলের করণীয় ঠিক করতে মঙ্গলবার রাতে স্থায়ী কমিটির সভা ডেকেছেন খালেদা জিয়া। এছাড়া বুধবার রাতে ১৮ দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন তিনি।

জানা গেছে, প্রাথমিকভাবে আগামী রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। তবে দুইনেত্রীর ফোনালাপের পর এখন সংলাপের বিষয়ে সরকারকে আরো একটু সময় দিতে চায়।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বরেছৈ, “বিএনপির পক্ষ থেকে সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে না। তবে সরকার যোগাযোগ করলে তারা সাড়া দিতে প্রস্তুত।”

বিস্তারিত নিউজ লিংক এখানে
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×