নির্বাচনকালীন নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে সোমবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট ১৮ দল।
শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা দেন।
কর্মসূচিতে বাধা দিলে সকল দায়ভার সরকারকে বহন করতে হবে বলেও এ সময় হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২৯ অক্টোবরের পর যখনই তিনি ডাকবেন, তখনই বিএনপি সাড়া দেবে। কিন্তু সরকার সংলাপের কোনো উদ্যোগ নেয়নি।
দুই নেত্রীর ফোনালাপ বেআইনিভাবে প্রকাশ করে সংলাপের পরিবেশ বিনষ্ট করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির মুখাপত্র দাবি করেন, ‘সরকার মুখে বললেও আসলে তারা সংলাপ চায় না। এজন্য সরকারদলীয় নেতারা একেক সময়ে একেক কথা বলে সংলাপের পরিবেশকে নস্যাৎ করে দিচ্ছে।’
খবরের বিস্তারিত লিংক এখানে>>

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


